বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি নজরুলের ভাইরাল ভিডিও এআই নয়, জানাল রিউমর স্ক্যানার লালমনিরহাটে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগে ব্যাখ্যা দিলেন এমপি রোকন উদ্দিন বাবুল জামায়াত এমপির দ্বিতীয় বিয়ে বিতর্কে নতুন ভিডিও বার্তা চিকিৎসা নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জুলকারনাইন সায়েরের পোস্টে আলোচিত জামায়াতের চিঠি, বাড়ছে প্রশ্ন ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃ/তের সংখ্যা ছাড়াল পাঁচ হাজার বিচারাধীন মামলা কমানোর নতুন পরিকল্পনা জানাল আইন মন্ত্রণালয় সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র সচিব সিয়ামের দিল্লি হাইকমিশনার নিয়োগে জোর আলোচনা চলছে উন্নয়ন অধিকার নাকি দয়া, প্রশ্ন তুললেন ডা. মাহমুদা মিতু

লালমনিরহাটে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগে ব্যাখ্যা দিলেন এমপি রোকন উদ্দিন বাবুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের জন্য আদিতমারী উপজেলা পরিষদে নির্মিত পরিদর্শন কক্ষের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের ব্যয় নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, সরকার নির্ধারিত বরাদ্দের তুলনায় এ প্রকল্পে অতিরিক্ত অর্থ ব্যয়ের বিষয়টি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে এমপি রোকন উদ্দিন বাবুল বলেছেন, অতিরিক্ত সরকারি অর্থ ব্যয় করা হয়নি।

জানা গেছে, বর্তমান সরকারের উদ্যোগে প্রতিটি সংসদ সদস্যের নির্বাচনী এলাকার উপজেলা পরিষদে একটি করে পরিদর্শন কক্ষ সংস্কার ও প্রয়োজনীয় আসবাবপত্র কেনার জন্য ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, এই বরাদ্দের মধ্যেই কক্ষটি ব্যবহার উপযোগী করে তোলার কথা ছিল। কিন্তু আদিতমারী উপজেলা পরিষদের একটি পরিদর্শন কক্ষের সংস্কারে মোট ১৬ লাখ টাকা ব্যয়ের অভিযোগ সামনে এসেছে।

অভিযোগ অনুযায়ী, সরকার নির্ধারিত ৬ লাখ টাকার পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি) থেকে আরও প্রায় ১০ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। এ কারণে একজন সংসদ সদস্যের ব্যবহারের জন্য একটি কক্ষ সংস্কারে এত অর্থ ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সরেজমিনে উপজেলা পরিষদের পুরোনো ভবনের দ্বিতীয় তলার কক্ষটি পরিদর্শন করে দেখা গেছে, সাবেক উপজেলা চেয়ারম্যানের কক্ষটি সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি পরিদর্শন কক্ষে রূপান্তর করা হয়েছে। সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), নতুন আসবাবপত্র এবং অভ্যন্তরীণ সাজসজ্জার বিভিন্ন উপকরণ সংযোজন করা হয়েছে। জানা গেছে, এর আগের দিন কক্ষটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

এ বিষয়ে আদিতমারী উপজেলা প্রকৌশলী এ কে এম ফজলুল হক বলেন, সংসদ সদস্যের চাহিদা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। তবে প্রকল্পের ব্যয় ও অন্যান্য কারিগরি বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে চাননি।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, তিনি দায়িত্ব গ্রহণের আগেই প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছিল। ফলে প্রকল্প-সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে পারবেন।

এদিকে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, সরকারি বরাদ্দের ৬ লাখ টাকায় পরিকল্পনা অনুযায়ী কক্ষটির কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই নেতাকর্মীদের সহযোগিতায় অতিরিক্ত সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। তার দাবি, এ কাজে সরকারের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করা হয়নি এবং সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ সঠিক নয়।

উল্লেখ্য, অভিযোগগুলোর বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। ফলে অভিযোগের বিষয়গুলো যাচাই বা নিষ্পত্তির প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews