Eng
জাতীয়, ঢাকা, লিড নিউজ, সারা দেশ

বাল্যবিবাহ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: , ১২ অক্টোবর ২০২৬ | ৯:৫৫ অপরাহ্ণ




ক্রাইম এডিশন অনলাইন:

নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের সঙ্গে কন্যাশিশুর নিরাপত্তার সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। তিনি জানান, নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ হিসেবে পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি কন্যাশিশু ও নারীদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর মতে, এসব উদ্যোগ মেয়েদের দক্ষতা ও আত্মনির্ভরতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। প্রতিটি কন্যাশিশু যেন বাস্তব জীবনের পাশাপাশি ডিজিটাল পরিসরেও নিরাপদে চলাফেরা, শেখা, কথা বলা এবং নিজের মত প্রকাশ করতে পারে, সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সরকার এককভাবে সব দায়িত্ব পালন করতে পারে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহ ও বৈষম্য প্রতিরোধ করে মেয়েদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব।
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে দেশের সব কন্যাশিশু, তাদের অভিভাবক এবং দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। কন্যাশিশুর শিক্ষা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।