Eng
রাজনীতি, লিড নিউজ

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: , ৯ নভেম্বর ২০২৬ | ৫:৪৬ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবেই পাসপোর্ট দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবীর। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

শেখ হাসিনাকে ভারতের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এসময় আইনগতভাবে পলাতক আসামিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো ক্লিয়ারেন্স নেই। এ ক্ষেত্রে প্রত্যার্পণ চুক্তির বিষয়টি ভালোভাবে দেখার পরামর্শ দেন তিনি। তাদেরকে (ভারত) হস্তান্তর করার আহ্বান জানানো হয়েছে।