
কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ওয়েনাডের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী তাঁর মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে মুখ খুলেছেন। ওয়েনাডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিজেপি ও আরএসএস বছরের পর বছর ধরে সোনিয়া গান্ধীকে নিয়ে মনগড়া কাহিনি ও মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে। প্রিয়াঙ্কা জোর দিয়ে বলেন, এখন সময় হয়েছে তাঁর মায়ের নিজের সত্য কথাগুলো সামনে আনার। নিজের গল্প বলার পূর্ণ অধিকার তাঁর মায়ের আছে বলেই তিনি মন্তব্য করেন। এত দিন তারা আমার মাকে নিয়ে মিথ্যা বলে এসেছে। দুবার ক্যানসারে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন সোনিয়া গান্ধী।
বইটি প্রকাশের পর থেকে বিজেপি এর তীব্র সমালোচনা করে আসছে। তাদের দাবি, বইটিতে ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে এক প্রকার বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার সময় প্রয়াত রাজীব গান্ধীকে দায়মুক্তি দেওয়ার প্রচেষ্টারও অভিযোগ তুলেছে দলটি। বিজেপি কটাক্ষ করে বলেছে, বইটির নাম ‘হোয়াইটওয়াশিং’ রাখা উচিত ছিল। তাই তারা যে বইটির সমালোচনা করবে, সেটাই স্বাভাবিক।
এই সমালোচনার জবাবে প্রিয়াঙ্কা পাল্টা প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, মা যা মনে করেছেন ও নিজের দৃষ্টিভঙ্গি থেকে যা উপলব্ধি করেছেন, তা-ই বইয়ে লিখেছেন। প্রিয়াঙ্কার মতে, সোনিয়া গান্ধীর নিজের কথা বলার অধিকার রয়েছে এবং তাঁর মা এখন সত্য বলছেন বলেই বিজেপির অস্বস্তি হচ্ছে। চলুন, প্রয়োজনীয় বাজেটের ব্যবস্থা করি এবং একজন ভালো পরিচালক বেছে নিই।’।
এদিকে সোনিয়া গান্ধীর জীবনীর ওপর ভিত্তি করে তেলুগু ভাষায় চলচ্চিত্র নির্মাণের বড় পরিকল্পনা হাতে নিয়েছে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস। এ বিষয়ে কার্যকরী সভাপতি টি জগ্গা রেড্ডি জানিয়েছেন, বইটি অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হবে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের কাছে আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জগ্গা রেড্ডির এই আহ্বানে সাড়া দিয়ে সাঙ্গারেড্ডি কংগ্রেসের আহ্বায়ক জুলাকান্তি অঞ্জনেয়ুলু ইতিমধ্যে ২ কোটি রুপি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। ভালো খাবার খুঁজতে গিয়েই রাজীবের সঙ্গে দেখা সোনিয়ার, ভারতীয় আর কোন খাবার পছন্দ।
প্রকল্পটি তদারকির জন্য ৫০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জগ্গা রেড্ডি।
দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে যেভাবে অর্থ খরচ করা হয়, একে ঠিক একইভাবে একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করতে হবে। প্রয়োজনে অর্থের যোগান দিয়ে একজন দক্ষ পরিচালকের মাধ্যমে কাজটি সম্পন্ন করতে চান তারা। এটাকেও একই ধরনের খরচ হিসেবে বিবেচনা করুন।
তিন দিনের সফরে বর্তমানে ওয়েনাডে অবস্থান করছেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি মায়ের নতুন বই ঘিরে তৈরি হওয়া বিতর্কের মুখেও দৃঢ় অবস্থান নিয়েছেন তিনি। উল্লেখ্য, ব্যক্তিজীবনে ক্যানসারের মতো কঠিন অসুস্থতাকে জয় করা, ইন্দিরার সাথে দূরত্ব ও রাজীব গান্ধীর সঙ্গে সম্পর্কের নানা বাঁকবদল নিয়ে নিজের আত্মকথায় মুখ খুলেছেন সোনিয়া গান্ধী। ইন্দিরার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কিন্তু কেন তাঁদের দূরত্ব তৈরি হয়েছিল।




