Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

যুক্তরাষ্ট্রে শনিবারও বাতিল দুই হাজারের বেশি ফ্লাইট

প্রকাশিত: , ১৪ নভেম্বর ২০২৬ | ৩:৪৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন ব্যবস্থা শুক্রবারের বড় ধরনের বিপর্যয়ের পর এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারছে না। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবারও দেশটির অভ্যন্তরে এবং আন্তর্জাতিক রুটে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আরও তিন শতাধিক ফ্লাইটে বিলম্বের আশঙ্কা করা হচ্ছে। ফ্লাইট চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, দেশটিতে আসা ও দেশটি থেকে ছেড়ে যাওয়া ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যে আরও বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, দেশটিতে আসা ও দেশটি থেকে ছেড়ে যাওয়া ৭ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে শুক্রবার মার্কিন আকাশসীমায় বড় ধরনের জটিলতায় সাত হাজার সাতশোর বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছিল। একই দিনে আট হাজারের বেশি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়। শুক্রবার সন্ধ্যা থেকে বিমান চলাচল আংশিকভাবে শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে বিমান সংস্থাগুলোকে বেগ পেতে হচ্ছে। বিলম্বিত হয়েছে ৮ হাজারের বেশি ফ্লাইট।

বড় বিমান পরিবহন সংস্থাগুলো জানিয়েছে, তারা ফ্লাইট শিডিউল স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে বাতিল হওয়া এবং আটকে থাকা উড়োজাহাজের জট ছাড়ানো ও প্রয়োজনীয় ক্রু ব্যবস্থাপনা নিয়ে বিপাকে পড়েছে তারা। এই প্রেক্ষাপটে যাত্রীদের সতর্ক করে বলা হয়েছে, সপ্তাহান্তজুড়েও ফ্লাইট চলাচলে বিঘ্ন বজায় থাকতে পারে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে। ফলে যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে পারে।