
রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৯ নভেম্বর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এত সংকটে সরকারি ১৬ মেডিকেল কলেজ, তবু আসছে আরও।
এর আগে ২০২৫ সালে জুরাইনে ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল। বর্তমানে সেই প্রতিষ্ঠানে ৫০ জন শিক্ষার্থী নিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।
বর্তমানে দেশে মোট মেডিকেল কলেজের সংখ্যা ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি, বেসরকারি মেডিকেল কলেজ ৬৬টি এবং আর্ম ফোর্সেস আর্মি ও নেভি মেডিকেল কলেজ রয়েছে ৭টি। এছাড়া ঠাকুরগাঁও, নরসিংদী ও শেরপুরে আরও নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।




