Eng
তথ্যপ্রযুক্তি, লিড নিউজ

দেশের বাজারে শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১৭ ফাইভ-জি

প্রকাশিত: , ৪ নভেম্বর ২০২৬ | ১:৩৮ অপরাহ্ণ



বাংলাদেশের বাজারে শক্তিশালী প্রসেসর সমৃদ্ধ নতুন স্মার্টফোন ‘রেডমি ১৭ ফাইভ-জি’ উন্মোচন করেছে শাওমি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি একাধিক কাজ একসাথে করার সুবিধা দেবে। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ডিভাইসে রয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং দ্রুত চার্জের জন্য ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি। ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি একবার চার্জে দীর্ঘসময় ব্যবহার করা সম্ভব। দেশের বাজারে শক্তিশালী প্রসেসরে চলা নতুন মডেলের স্মার্টফোন এনেছে শাওমি।

স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর ফলে ভিডিও দেখা কিংবা ছবি দেখার অভিজ্ঞতা আরও চমৎকার হবে। ছবি তোলার জন্য পেছনের অংশে ৫০ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রাখা হয়েছে। সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা ডিভাইসকে দুর্ঘটনাবশত পড়ে যাওয়া বা দাগ পড়া থেকে রক্ষা করবে। ৬.৯ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্ডজ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়।

শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে রয়েছে ৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ। দুটি নজরকাড়া রঙে বাজারে আসা ‘রেডমি ১৭ ফাইভ-জি’ ফোনটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।