
উপকরণ
- শুকনা বা কাঁচা রোজেলা ফুলের পাপড়ি অথবা টক পাতা: ১ চা-চামচ
- পানি: ২ কাপ
- কাঁচা মরিচকুচি: ১ চা–চামচ
- মধু: ২ চা-চামচ
- লেবুর রস: আধা চা-চামচ
- পুদিনাপাতা: পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে গরম পানিতে টক পাতা বা রোজেলা ফুলের পাপড়ি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। এরপর ছেঁকে চা কাপে নিতে হবে। এতে কাঁচা মরিচকুচি, মধু ও লেবুর রস মিশিয়ে গরম-গরম পরিবেশন করুন। আপনি চাইলে ঠান্ডা করে বরফ ও পুদিনাপাতাকুচি মিশিয়ে ঠান্ডা পানীয় হিসেবেও এটি উপভোগ করতে পারেন।




