Eng
ঢাকা, লিড নিউজ

৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট স্থগিত করল বিমান

প্রকাশিত: , ১১ নভেম্বর ২০২৬ | ৫:৪৬ অপরাহ্ণ

সৌদি আরবের রিয়াদের আকাশসীমায় সাম্প্রতিক পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে বুধবার বিকালে নিশ্চিত করেছে সংস্থাটি। বুধবার (১১ নভেম্বর) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট কার্যক্রম স্থগিত থাকবে। তবে সৌদি আরবের অন্যান্য গন্তব্য যেমন জেদ্দা, দাম্মাম ও মদিনার সঙ্গে নিয়মিত ফ্লাইট চলাচল পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী স্বাভাবিক থাকবে।

ভ্রমণ ইচ্ছুক যাত্রীদের টিকিটের হালনাগাদ তথ্য ও পরবর্তী সহায়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে দ্রুত যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।