Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি জানাল ইরান

প্রকাশিত: , ১৩ নভেম্বর ২০২৬ | ১০:৪৭ অপরাহ্ণ

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে সফলভাবে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) শুক্রবার এই ঘোষণা দেয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে, এটি একটি প্রতিশোধমূলক অভিযান। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে অবস্থিত একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান। এরপর এই হামলার দাবি করলো তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যে সংঘাতের সূচনা হয়েছিল, তার জের ধরেই এই ঘটনা ঘটল। এর আগে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। সেপ্টেম্বরের শুরুর দিকেও ইরান মার্কিন সামরিক সম্পদের ওপর অনুরূপ হামলার দাবি করেছিল। তবে সর্বশেষ এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়েছিল।