Eng
জাতীয়, লিড নিউজ

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে পাঁচটি ত্রুটির প্রমাণ তদন্তে

প্রকাশিত: , ১৩ নভেম্বর ২০২৬ | ৬:১৬ অপরাহ্ণ

গত ২৯ অক্টোবর জাপান সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটে বড় ধরনের যান্ত্রিক বিপত্তি দেখা দেয়। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ত্রুটিগুলো শনাক্ত হওয়ায় ফ্লাইটটি পাঁচ ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে রওনা দেয়। নিজস্ব প্রকৌশলী এবং জাপানি টেকনিশিয়ানদের দীর্ঘ প্রচেষ্টায় ত্রুটি মেরামত করা সম্ভব হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে পরদিন ৩০ অক্টোবর চার সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।

সম্প্রতি জমা দেওয়া এই প্রতিবেদনে বিমানের কারিগরি লগ বই ও রক্ষণাবেক্ষণ রেকর্ড পর্যালোচনা করে পাঁচটি সুনির্দিষ্ট ত্রুটির প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে স্পয়লার ও ফ্ল্যাপের কার্যকারিতা, পিটট হিটিং ব্যবস্থা এবং ডান ও বাম পাশের র‍্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় সমস্যার কথা উল্লেখ রয়েছে। প্রতিবেদনটি বর্তমানে মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে এবং সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব ত্রুটির তথ্য উঠে এসেছে। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। ঘটনাটি নিয়ে যারা তদন্ত করেছেন, তারা যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’।

এ বিষয়ে বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, স্পয়লার আপ-ডাউন না করা মূলত সেন্সর এবং উড়োজাহাজের কারিগরি সমস্যা। যাত্রীদের নিরাপত্তা সবসময়ই সর্বোচ্চ অগ্রাধিকার পায়, আর প্রধানমন্ত্রীর মতো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির যাত্রার ক্ষেত্রে সবকিছু আগে থেকেই নিবিড়ভাবে পরীক্ষিত থাকা জরুরি। তদন্তে কোনো গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এরপরও প্রধানমন্ত্রীর মতো কেউ যাচ্ছেন, তখন তো বিমানের সবকিছুই পরীক্ষিত থাকবে।