Eng
জামালপুর, লিড নিউজ

জামালপুরে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত কর্মী

প্রকাশিত: , ১৪ নভেম্বর ২০২৬ | ১০:১৬ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। গত শুক্রবার রাত ১০টার দিকে ওই নারীর বাড়িতে গোপনে প্রবেশের সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে ঘিরে ফেলেন এবং হাতেনাতে আটক করেন। চার সন্তানের জনক বাবুল মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নে ঘটনাটি ঘটে।

ঘটনার খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাবুল মিয়াকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে তাকে থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আরো লোকজনের ভিড় জমে।

এদিকে আটক বাবুল মিয়ার রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি তিনি জামায়াত কর্মী। এ বিষয়ে জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল বলেন, বিষয়টি জানার পর তারা খোঁজখবর নিয়েছেন। তিনি তাদের তালিকাভুক্ত কোনো নেতা নন, তবে নির্বাচনের সময় সমর্থক হিসেবে কাজ করেছিলেন।