Eng
অর্থনীতি, লিড নিউজ

দেশের বাজারে টানা পঞ্চম দফায় কমল স্বর্ণের দাম

প্রকাশিত: , ১৪ নভেম্বর ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৪ নভেম্বর) সকালে সংগঠনটি জানায়, ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা কমানোর মাধ্যমে ২২ ক্যারেটের প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। এই নিয়ে টানা পাঁচ দফায় ভরিপ্রতি মোট ১২ হাজার ৭১ টাকা দাম কমল স্বর্ণের। এতে টানা ৫ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ১২ হাজার ৭১ টাকা। নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।

নতুন এই দরের ফলে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন পাওয়া যাবে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকায়।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। স্বর্ণের দাম কমানো হলেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) বাজারে চতুর্থ দফায় স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা করা হয়েছিল। নিয়মিত বাজার দর পর্যালোচনার মাধ্যমে স্বর্ণের স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অসামঞ্জস্যতা দূর করতে এই পদক্ষেপ নিচ্ছে বাজুস।