
আন্তর্জাতিক আইনকে বিশ্বের ক্ষমতাধর অভিজাতদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে দেওয়া এক বক্তব্যে তিনি আইনি ব্যবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে এর তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। আইসিসি বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধ ও নৃশংসতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনে। রুবিওকে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়।
শুক্রবার দেওয়া বক্তব্যে রুবিও আইসিসিকে সতর্ক করে বলেন, তরবারিধারীদের কাছে আইন উদ্ধৃত করার পরিণতি কখনোই ভালো হয় না। তার অভিযোগ, হেগভিত্তিক এই আদালত এমন কিছু বিধিবিধান প্রয়োগের চেষ্টা চালাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের কাছে স্বীকৃত নয়। তিনি আদালতটিকে একটি বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন। কোনো দেশের নিজস্ব বিচারব্যবস্থা অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হলে শেষ ভরসা হিসেবে কাজ করে এই আদালত। একসময় তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে নগরীর আইন ও সনদের কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।’।
ওয়াশিংটনের এমন ক্ষোভের মূল কারণ গাজায় সংঘটিত কথিত অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি করা। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র আদালতটির কার্যক্রম অকার্যকর করার পাশাপাশি সব ধরনের লেনদেন নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। এমনকি আদালতটির অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে বড় ধরনের হুমকিও দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্র আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছিল।
রুবিও বলেন, আইসিসি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়।
অথচ তারা এমন সব আইনের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিচার, হয়রানি বা কারাগারে পাঠানোর ধৃষ্টতা দেখাচ্ছে, যা যুক্তরাষ্ট্র কখনো মেনে নেয়নি।
তিনি উল্লেখ করেন, যদি এই আদালত আমেরিকানদের ওপর কোনো কাগুজে আদেশ কার্যকর করার নির্বোধ চেষ্টা চালায়, তবে তাদের পরিণতি হবে রোমান সেনাপতি পম্পেইর সেই বিখ্যাত উত্তরের মতোই। পম্পেই বলেছিলেন, তরবারিধারীদের সামনে আইন উদ্ধৃত করা বন্ধ করা উচিত।
উল্লেখ্য, আইসিসি প্রতিষ্ঠার মূলে থাকা রোম সংবিধিতে স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্র তা অনুসমর্থন করেনি। এছাড়া চীন, রাশিয়া এবং ইসরায়েলও এই আদালতের সদস্য নয়। রুবিওর দাবি, অতীতে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—যেমন ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক বা বিভিন্ন নৌ-অভিযান—এর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনকে বারবার ব্যবহার করা হয়েছে।
আইন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সম্মেলনে রুবিওর বক্তব্য তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন জল্পনার জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি পররাষ্ট্রনীতির গণ্ডি পেরিয়ে নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতে চাইছেন। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতির জন্য তিনি প্রশাসন ছাড়ছেন—এমন তথ্য ইতোমধ্যে নাকচ করে দিয়েছেন তিনি। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিতে তিনি প্রশাসন ছাড়ার পরিকল্পনা করছেন—এমন খবর আগেই নাকচ করেছেন তিনি।




