Eng
চট্টগ্রাম, লিড নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসব বুধবার: বর্ণিল আয়োজনে সাজল ক্যাম্পাস

প্রকাশিত: , ১৭ নভেম্বর ২০২৬ | ৩:৪৬ অপরাহ্ণ

বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ হীরকজয়ন্তী উৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকী। এই আয়োজনে অংশ নেওয়ার জন্য প্রায় পাঁচ হাজার সাবেক শিক্ষার্থী ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

উপাচার্য ও হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান জানান, ৬০ বছর পূর্তির এই আয়োজনকে ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি উৎসবটি সফল করতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। বুধবার সকাল ১০টায় শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা দপ্তর ঘুরে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হবে। সকাল সাড়ে ১০টায় কেক কাটার পর বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আলোচনা সভা ও এরপর দুপুর ২টা পর্যন্ত স্মৃতিচারণের আয়োজন রয়েছে। সবশেষে বিকেল ৩টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিক্ষার্থীদের জন্য দুপুরের প্রীতিভোজের ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া দুপুরে শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

সাবেক শিক্ষার্থীদের সুবিধার্থে চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্ত থেকে ৫০টি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বড়পোল, আগ্রাবাদ, নিউমার্কেট, ওয়াসার মোড় ও ষোলশহর থেকে বাসগুলো ছেড়ে যাবে। এর মধ্যে নিউমার্কেট থেকে ৭টি, ওয়াসার মোড় থেকে ১৫টি এবং ষোলশহর থেকে ২৫টি বাস থাকবে। অনুষ্ঠান শেষে বিকেলে ও রাতে ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে বাসগুলো ছেড়ে যাওয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। যাতায়াতের জন্য বটতলী স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট ও ৭টা ৪০ মিনিটসহ দিনব্যাপী সাতটি ট্রেন এবং ষোলশহর থেকে সকাল ৯টা ৩০ মিনিট, ১০টা ১৫ মিনিট ও ১১টা ৩০ মিনিটের বিশেষ ট্রেনগুলো চলাচল করবে। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইসহ সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটবে। অনুষ্ঠান শেষে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে শহীদ মিনার থেকে প্রতি ১৫ মিনিট পরপর পাঁচটি করে মোট ২০টি বাস শহরের উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে যাতায়াতের সুবিধার্থে বিশেষ শাটল ট্রেনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ক্যাম্পাসের ভেতর চলাচলের জন্য ১২টি ই-কার বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকবে, যার ছয়টি প্রকৌশল দপ্তর থেকে শহীদ মিনার পর্যন্ত এবং বাকি ছয়টি কাটাপাহাড়ের মুখ থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত যাতায়াত করবে। বুধবার সকাল ৮টা থেকে খেলার মাঠে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। যানজট নিরসনে দুপুর ২টা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী মোড়, নিরাপত্তা মোড় ও ২ নম্বর গেট থেকে কেন্দ্রীয় খেলার মাঠমুখী যান চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি গাড়ি পার্কিংয়ের জন্য পৃথক স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মীরা নিয়োজিত থাকবেন।