Eng
রাজনীতি, লিড নিউজ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক

প্রকাশিত: , ১৭ নভেম্বর ২০২৬ | ৬:১৮ অপরাহ্ণ

শারীরিক অসুস্থতার জেরে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকেই ই-মেইলের মাধ্যমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সংসদ সচিবালয় তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছে। তিনি বিশ্বব্যাংকেও বড় পদে চাকরি করেছেন।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.

হাফিজ উদ্দিন আহমদ মঙ্গলবার অধিবেশন শুরুর পর আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেন। তিনি জানান, গত ১৪ নভেম্বর ড. ফারুক পদত্যাগ করেন এবং সংসদীয় বিধি অনুযায়ী ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য বলে গণ্য হবে। কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী স্পিকার সংসদকে এ বিষয়টি অবহিত করেন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ নম্বর দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিলে সেই মুহূর্ত থেকেই আসনটি শূন্য হয়ে যায়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর তিনি এই ঘোষণা দেন।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও তিনি যুক্তরাষ্ট্রে থাকায় ভোট দিতে পারেননি, সে বিষয়ে তিনি আগেই সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন। বর্তমানে ৮৬ বছর বয়সী ড. ওসমান ফারুক দীর্ঘ আট বছর প্রবাসে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবারও রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন।

উল্লেখ্য, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সাবেক এই আমলা ও বিশ্বব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিনি সব মহলে সমাদৃত ছিলেন।

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের বিশেষ কমিটির সদস্য ছিলেন। এছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে গঠিত ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’-এর সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করছিলেন।