
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব নিহতের ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। সন্ধ্যা ছয়টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। শুনানিকালে তদন্ত কর্মকর্তা রিমান্ড চাওয়ার কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদাল। এদিন সন্ধ্যা ৬ টার দিকে সাঈদ খোকনকে কড়া পাহারায় আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
ঘটনার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে আবদুল মোতালিব নামের এক কিশোর মারা যায়। এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়েছে। সাঈদ খোকন এই মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি।
আদালতে পেশ করা রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সাঈদ খোকনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে যে, তিনি আন্দোলন দমনে অত্যন্ত কঠোর ভূমিকা পালন করেছিলেন। তার নির্দেশেই যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা হামলা চালিয়েছিলেন এবং সাঈদ খোকন তাদের অর্থ ও অস্ত্র সরবরাহ করেছিলেন। এছাড়া সরকার পতনের পরবর্তী সময়েও তিনি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন এবং পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের সপক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আবু সাইদ সাগর জামিন চেয়ে রিমান্ড বাতিল করার আর্জি জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।




