1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডি গ্রেপ্তার নির্বাচনী প্রচারে বাধার অভিযোগে রাজাপুরে মহিলা জামায়াতের সংবাদ সম্মেলন শেরপুরে রেজাউল করিমের হত্যা মামলায় ৪০ জনের আগাম জামিনে ক্ষোভ প্রকাশ এক্স হ্যাক করে আমিরকে বিতর্কিত করার অভিযোগ জামায়াতের কালীগঞ্জের গেগড়া ব্রিজে ভয়াবহ গর্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করাই এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা। অর্থাভাবে অনিশ্চিত চিকিৎসা, ক্যান্সারে লড়ছে শিশু সাবিহা লালমনিরহাট-৩ আসনে ভিক্ষুকদেরকে অর্থ দিয়ে নির্বাচনী প্রচারণা ময়মনসিংহে বিনা জামিনে মুক্তি পাওয়া তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে সরকারি চাকরি জালিয়াতি

সিরাজগঞ্জ চৌহালীতে খামারি খুন ও গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

ক্রাইম এডিশন। অনলাইন ডেস্ক।

 

সিরাজগঞ্জ জেলার চৌহালীর দুর্গম চরাঞ্চলে এক নির্মম খুন ও গরু ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঘটনাটি ঘটে ২০ মে ২০২৫ তারিখে রাতে, যেখানে এক নিরীহ খামারি খুন হন এবং তার খামারের তিনটি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা তৎপরতার পর ডিবি পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে এবং একটি ষাঁড় গরু উদ্ধার করতে সক্ষম হয়।

 

ঘটনার বিবরণে জানা যায়, ২০ মে ২০২৫ তারিখে বিকাল সাড়ে ৪টার দিকে চৌহালী থানার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর এলাকার যমুনা নদীর কাউলিয়ার চরে নিজের খামারে যান ৬৫ বছর বয়সী খামারি তারা মিয়া ও তার ১৮ বছর বয়সী নাতি মোঃ ইব্রাহিম খলিল। রাতের খাবারসহ তারা ওই চরে রাত যাপনের জন্য প্রস্তুতি নেন এবং রাত সোয়া নয়টার দিকে ঘুমিয়ে পড়েন।

 

কিন্তু মধ্যরাতে, রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল ছাপড়া ঘরে হানা দেয়। তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রবেশ করে খামারি ও তার নাতিকে হাত, পা, মুখ ও চোখ বেঁধে ফেলে এবং খামারের দুটি ষাঁড় ও একটি গাভী গরু লুট করে পালিয়ে যায়। ডাকাত দলের চলে যাওয়ার পর অনেক কষ্টে ইব্রাহিম বাঁধন খুলে পাশের লোকজনকে খবর দেয়। তারা এসে দেখে, তারা মিয়াকে বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তাকে মুক্ত করার পর ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। নিশ্চিত হওয়া যায়, ডাকাতরা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে।

 

ঘটনার পরপরই চৌহালী থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা রুজু হয়। চাঞ্চল্যকর এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা ও ডিবি অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস তদন্ত টিম গঠন করা হয়।

 

তদন্তকারী দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ধারাবাহিক গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে ডাকাত দলের অবস্থান নিশ্চিত করে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থান থেকে সাতজন ডাকাতকে গ্রেপ্তার করে। তারা হলো:

 

মোঃ ইউসুফ আলী (২৮), বেলকুচি, সিরাজগঞ্জ

 

মোঃ শাহ আলম (৪০), কালিহাতী, টাঙ্গাইল

 

মোঃ হাসান মন্ডল (২৫), টাঙ্গাইল সদর

 

মোঃ আমির হোসেন (৪৫), টাঙ্গাইল সদর

 

মোঃ শাহিদ @ সাঈদ (৪১), ভূঞাপুর, টাঙ্গাইল

 

মোঃ আঃ মালেক (২৮), সিরাজগঞ্জ

 

মোঃ ইসমাইল ব্যাপারী (৫৩), টাঙ্গাইল

 

 

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ষাঁড় গরু উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০ মে রাতে দুটি নৌকায় করে ১৭/১৮ জনের একটি দল চরে আসে। এর মধ্যে ১১/১২ জন ছাপড়ার ঘরে ঢুকে গরু ও মানুষ দেখতে পায়। তারা মিয়া ও তার নাতি জেগে ওঠায় তাদের উপর আক্রমণ করে এবং বেঁধে ফেলে। পরে তিনটি গরু নিয়ে তারা পালিয়ে যায় ও পরদিন পুংলী ঘাটে সেগুলো বিক্রি করে মোট ১ লাখ ২৫ হাজার টাকা ভাগ করে নেয়। প্রত্যেক ডাকাত ৫ হাজার টাকা করে পায়।

 

ডাকাত দলের সাতজন সদস্যই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এই অভিযান ও গ্রেপ্তার অভিযানে জেলা ডিবি পুলিশের নিরলস প্রচেষ্টা, দক্ষতা ও পেশাদারিত্ব প্রশংসনীয় ভূমিকা রেখেছে।

 

এ ঘটনায় আরও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews