1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ, মুখ খুললেন ডা শফিকুর রহমান ৫০০ টাকার ভাড়া ১২০০-১৬০০ টাকা, ঈদে গাজীপুরে নৈরাজ্য—মন্ত্রীর বক্তব্যে ভিন্ন চিত্র ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া অভিযোগ নেই ২০-৩০ টাকা কম নেওয়ার ঘটনা রয়েছে নরসিংদীতে পৃথক ঘরে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মসমালোচনার বার্তা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ময়মনসিংহে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সংসদে লিখিত বক্তব্য নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে প্রশ্ন গোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাম্পত্য কলহের অভিযোগ লালমনিরহাটে ঈদযাত্রায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজন বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ

তারুণ্যের চোখে রংপুর: উন্নয়ন, সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে অর্থবহ আলোচনা সভা

ফজলে রাব্বী হৃদয়, রংপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ফজলে রাব্বী হৃদয়, রংপুর প্রতিনিধি:

 

রংপুরের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি সামনে আনতে “তারুণ্যের চোখে রংপুর” শীর্ষক এক আলোচনা সভা রংপুর জেলার টাউন হল মাঠ প্রাঙ্গণে ১৬ নভেম্বর ২০২৫ (রবিবার) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণ সমাজ, শিক্ষাবিদ, গবেষক, প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এই আলোচনা সভায় রংপুরকে একটি আধুনিক, মানবিক, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগরে রূপান্তরের নানা দৃষ্টিভঙ্গি উঠে আসে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। তিনি রংপুরের সামগ্রিক উন্নয়ন নিয়ে তরুণদের মতামত মনোযোগসহকারে শোনেন এবং তাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেন। তার বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যৎ রংপুর গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, পরিবেশ সুরক্ষা ও শিক্ষা-গবেষণায় বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই।

 

বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা আরও সমৃদ্ধ হয়ে ওঠে। আলোচকদের মধ্যে ছিলেন—

ড. ফেরদৌস রহমান, সহযোগী অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যিনি বিশ্বসেরা গবেষকদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন।

ড. মোস্তাদের হোসেন ফায়ার, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি গবেষণা ইনস্টিটিউট, রংপুর—তিনি কৃষি উৎপাদনশীলতা ও উদ্ভাবনী গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

মোহাম্মদ মিজানুর রহমান মানিক, সিনিয়র ইন্সট্রাকটর, যুব উন্নয়ন অধিদপ্তর—তিনি তরুণ উদ্যোক্তা তৈরির উপযুক্ত পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন।

ড. আরমানুল ইসলাম, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার, কৃষি গবেষণা রংপুর—তিনি কৃষিবান্ধব গবেষণা সম্প্রসারণ ও তরুণদের কৃষিখাতে আগ্রহ বৃদ্ধির আহ্বান জানান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা মোছাঃ শারমিন সুলতানা, ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, ইজিডোকান লিমিটেডের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জায়েদ মোশাররফ, স্থপতি মোঃ হাসানুজ্জামান সরকার সুমন, বিশিষ্ট সংগীতশিল্পী ও সংগঠক অজয় নাথ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট এসোসিয়েশনের সাবেক সভাপতি খোকন ইসলাম, এবং আহত জুলাই যোদ্ধা মোঃ রিফাত রাফি।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা রংপুরের যোগাযোগব্যবস্থা, ডিজিটাল সেবা, সবুজ নগর উন্নয়ন, স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনসহ নানা বিষয় নিয়ে তাদের মতামত লিখিতভাবে জমা দেন। তাদের এসব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে রংপুরকে একটি সম্ভাবনাময় শহরে পরিণত করা সম্ভব বলে মত দেন আলোচকরা।

 

সভার শেষে তরুণ অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ উন্নয়ন প্রক্রিয়ায় আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন, যা রংপুরের আগামীদিনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews