শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চাকরির প্রলোভনে তরুণী আটকের অভিযোগ, গ্রেপ্তার পাঁচজন চুরি হওয়া দুই গরু উদ্ধার, যুবদল কর্মী আটক গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র আরও টেকসই হবে: ফখরুল জনগণের দাবি বাস্তবায়নের আহ্বান, সচিবালয়ে জামায়াত আমিরের বক্তব্য ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির ভর্তিতে ফিরছে লটারি ব্যবস্থা র‌্যাবের পরিবর্তে এসআরবি আনতে প্রকাশিত হলো নতুন খসড়া আইন আদালতে অসুস্থ হয়ে প্রবীণ আইনজীবীর আকস্মিক মৃত্যু মাহবুব আলী খানের শাহাদাৎবার্ষিকীতে বিশেষ দোয়া ও কর্মসূচি রংপুরে সমাবেশে ছাত্রদল নিয়ে রায়হান সিরাজীর বিস্ফোরক বক্তব্য প্রয়োজনে মাদরাসা শিক্ষার্থীরা আবার রাজপথে নামবে বলে দাবি মামুনুল হকের

টঙ্গীতে ভূমিকম্প আতঙ্কে পোশাক কারখানায় দুই শতাধিক শ্রমিক আহত

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আব্দুস সোবহান মোল্লা, গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকায় অবস্থিত ফ্যাশন পালস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ভূমিকম্পের আতঙ্কে হুড়োহুড়ি করে নেমে আসার সময় অন্তত দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে নয়তলা বিশিষ্ট কারখানার প্রায় তিন হাজার শ্রমিক দৌড়ে নিচে নামতে শুরু করেন। এতে অসংখ্য শ্রমিক সিঁড়ি ও করিডোরে পদদলিত হয়ে আহত হন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হতেই ভবনটি কেঁপে ওঠে। এসময় অনেকেই আতঙ্কে চিৎকার করে দৌড়াতে থাকেন। হুড়োহুড়ির মধ্যে পড়ে যান আরমান (১৭), খোকন (১৭), শারমিন (২৪), আমেনা (৩০), জহুরা (৩২), কৃষ্ণা (৩৩), জান্নাত (১৮), রাণী (৩৫), আকাশ (১৫), কল্পনা (৩৯), সাবিনা (৩০), সীমা (৪০), রহিমা (২৫)সহ অন্তত দুই শতাধিক শ্রমিক। তাদের মধ্যে গুরুতর আহত শারমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

 

আহতদের উদ্ধার করে কারখানার সহকর্মী ও স্থানীয়রা টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইশরাত জাহান এ্যানী এবং ডা. তারেকুর রহমান জানান, অধিকাংশ শ্রমিকই সিঁড়িতে পড়ে গিয়ে ও ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন। তাদের মধ্যে কারও কারও মাথা, হাত-পা ও কোমরে আঘাত লেগেছে। কয়েকজনের অবস্থা মাঝারি ধরনের হলেও জীবনহানির আশঙ্কা নেই।

 

স্থানীয়রা অভিযোগ করেন, ভবনটিতে পর্যাপ্ত জরুরি সিঁড়ি এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ভূমিকম্পের পর শ্রমিকরা কোথায় নিরাপদে আশ্রয় নেবেন বা কীভাবে ভবন থেকে বের হবেন, সে বিষয়ে কোনো পূর্ব নির্দেশনা দেওয়া ছিল না। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশি মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে।

 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ভূমিকম্পের সময় শ্রমিকরা আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে নজরদারি করছে।

 

এ ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরছেন স্থানীয় সচেতন মহল। ভবিষ্যতে যেন জরুরি পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদে সরে যাওয়ার মতো ব্যবস্থা থাকে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews