1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে বক্তব্য হাসনাত আবদুল্লাহর কুষ্টিয়ায় টেন্ডারবাজি বন্ধে বাধা পাচ্ছেন বলে অভিযোগ এমপি আমির হামজার সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন নুসরাত তাবাসসুম বিনা কারণে সাংবাদিক কারাগারে থাকুক চাই না: তথ্যমন্ত্রীর মন্তব্য লালমনিরহাটে অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করায় দুই সাংবাদিকের ওপর হামলা ঢাকা দক্ষিণ সিটি মেয়র নির্বাচনে অংশ নিচ্ছেন সাদিক কায়েম সংবিধান নিয়ে আন্দোলন সম্ভব তবে বিদ্রোহ নয় বললেন জামায়াত আমির রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে অক্ষত রইল কোলের শিশু চলন্ত ট্রেন থেকে পড়ে সন্তান, ঝাঁপ দিয়ে বাবার সাহসী সিদ্ধান্তে রক্ষা জীবন রংপুরে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

চট্টগ্রামে মাহফিলে আমীরে জামায়াতের হক-বাতিলের নির্বাচন বার্তা

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ক্রাইম এডিশন, অনলাইন ডেস্ক

 

চট্টগ্রামের আকবারশাহ থানাধীন ফিরোজশাহ বড় মাদ্রাসায় অনুষ্ঠিত মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কুরআন এক, আল্লাহ তাআলা এক, নবী এক, লক্ষ্যও এক। তাই আমাদের হৃদয় ও উদ্দেশ্যে বিভক্তি থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশ আমাদের জন্মভূমি, আল্লাহর বিশেষ নিয়ামত। এই দেশ বরকত ও সম্ভাবনায় ভরপুর, শুধু সুশাসন এবং নৈতিক নেতৃত্বের অভাব ছিল পূর্বে।

 

২২ নভেম্বর (শনিবার) চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আমীর মাওলানা তাজুল ইসলামের পরিচালনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন মাওলানা মাইমুনুল হক।

 

ডা. শফিকুর রহমান বলেন, দেশের জল, স্থল, মাটির নিচে বিপুল সম্পদ থাকলেও নেতৃত্বের নৈতিক ঘাটতির কারণে দেশ এগোতে পারেনি। অতীতে দায়িত্বশীলরা জনগণের খাদেম হওয়ার পরিবর্তে মালিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এখন প্রয়োজন সৎ, নীতিবান এবং দায়িত্বশীল নেতৃত্বের।

 

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশ এখন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। আগামী নির্বাচন হবে হক ও বাতিলের মধ্যকার এক বাস্তব নির্বাচন। সেখানে বিবেকের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। কারো ভয়ে নয়, শুধুমাত্র আল্লাহকে সাক্ষী রেখে সঠিক অবস্থানে থাকতে হবে। এটি শুধু ভোটাধিকার নয়, বরং দায়িত্ব ও জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

 

তিনি বলেন, আমাদের লক্ষ্য কোনো নির্দিষ্ট দলকে জিতানো নয়। আমরা চাই আল্লাহর দ্বীনের বিজয় এবং জনগণের বিজয়। বিভেদ সৃষ্টির আহ্বান থেকে সতর্ক থাকতে হবে এবং ঐক্য বজায় রাখতে হবে। দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আল্লাহর রাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

 

পরে তিনি দুপুর ৩টায় হেলিকপ্টারে চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে পৌঁছান। সেখানে নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান। এরপর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন তিনি। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী, নগর আমীর নজরুল ইসলাম, উত্তর জেলার আমীর আলা উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল অলম চৌধুরী, নগর সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনসহ একাধিক নির্বাচনী আসনের প্রার্থী ও সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews