Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ক্রাইম এডিশন

অপরাধের মুখোশ খুলে দেয়

ক্রাইম এডিশন

অপরাধের মুখোশ খুলে দেয়

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

রংপুরলিড নিউজ

রংপুরে স্কিলস টু সাকসিড প্রোগামের মোবাইল ট্রেনিং সেন্টার (এমটিসি) উদ্বোধন

By Crime Edition
জানুয়ারি ২১, ২০২৬ 2 Min Read
০

সেভ দ্য চিলড্রেন-এর আর্থিক ও কারিগরি সহায়তায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক রংপুরে স্কিলস টু সাকসিড প্রোগাম বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির আওতায় রংপুর জেলার রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলার বেকার ও কর্মসংস্থান-বঞ্চিত যুবাদের জন্য দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রংপুর জেলার বেকার ও কর্মসংস্থান-বঞ্চিত তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে “স্কিলস টু সাকসিড (GG-12)” প্রোগামের আওতায় মোবাইল ট্রেনিং সেন্টার (এমটিসি) বাস উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ইএসডিও এম-৩৬ ভবন, কামাল কাছনা, রংপুরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই মোবাইল ট্রেনিং সেন্টারটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: রোখসানা বেগম, মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক, (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রংপুর। তিনি বলেন, “চলমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের দক্ষ করে তুলতে মোবাইল ট্রেনিং সেন্টারের মতো উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এ ধরনের কার্যক্রম প্রান্তিক ও পিছিয়ে পড়া যুবাদেরকে দক্ষতা অর্জনের সুযোগ করে দেবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: এহসানুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), বিসিক, রংপুর, অনিল চন্দ্র বর্মণ, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, রংপুর; মো: আব্দুল ফারুক, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, রংপুর এবং মোছা: হাবীবা হেলেন, প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, রংপুর।

ইএসডিও’র প্রধান কার্যালয় থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফর নূর মোহাম্মদ, হেড অব ফিল্ড অপারেশন, ইএসডিও। তিনি জানান, এই মোবাইল ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত এলাকার তরুণ-তরুণীদের কাছে প্রশিক্ষণ কার্যক্রম পৌঁছে দেওয়া সম্ভব হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ ওবায়দুল হক, সিনিয়র ম্যানেজার, স্কিলস টু সাকসিড-এডুকেশন ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট (EYE) প্রোগ্রাম, সেভ দ্য চিলড্রেন এবং এস এম সিফাত সারোয়ার, সিনিয়র অফিসার, স্কিলস টু সাকসিড প্রোগ্রাম, সেভ দ্য চিলড্রেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানিয়া শারমিন, পরিচালক-চাইল্ড পোভার্টি/এফএসএল, সেভ দ্য চিলড্রেন। তিনি বলেন, “স্কিলস টু সাকসিড প্রোগ্রামের মাধ্যমে প্রান্তিক তরুণদের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথ সুগম করাই আমাদের মূল লক্ষ্য। মোবাইল ট্রেনিং সেন্টারটি এই লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

সংবাদটি শেয়ার করুন :

  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Post
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print
  • More
  • Share on Bluesky (Opens in new window) Bluesky

Tags:

#রংপুরইএসডিওমোবাইল ট্রেনিং সেন্টারযুব দক্ষতা উন্নয়নসেভ দ্য চিলড্রেনস্কিলস টু সাকসিড
Author

Crime Edition

Follow Me
Other Articles
Previous

রাষ্ট্রীয় অনুদানে ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার

Next

ভোট রক্ষায় সতর্কবার্তা, হাঁস প্রতীক চুরির আশঙ্কা রুমিনের

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | ক্রাইম এডিশন