Eng
অপরাধ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, লিড নিউজ

ওসি মাহবুব যেই জেলাতেই যান, সেখানেই বিয়ের অভিযোগ

প্রকাশিত: , ১৮ ২০২৬ | ০:৪৯ অপরাহ্ণ




নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর একটি ফ্ল্যাট থেকে মাহবুব আলম নামে এক পুলিশ কর্মকর্তাকে এক নারীসহ আটকের ঘটনা নিয়ে নানা অভিযোগ উঠেছে। নিজেকে মাহবুবের ষষ্ঠ স্ত্রী দাবি করে আন্নি আক্তার অভিযোগ করেছেন, বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনের সময় তিনি একাধিক বিয়ে ও নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। সকাল থেকে ওই ফ্ল্যাটের দরজায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে আন্নি আক্তার ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দরজা খুলে দেন।

পরে মাহবুব আলম ও ওই নারীকে চন্দ্রিমা থানায় নেওয়া হয়। মাহবুব ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করলেও এ দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো কাবিননামা দেখাতে পারেননি।

অন্যদিকে আন্নি আক্তার দাবি করেন, চলতি বছরের শুরুতে মাহবুবের সঙ্গে তার বিয়ে হয়। পরে তিনি জানতে পারেন, মাহবুব বিভিন্ন জায়গায় দায়িত্ব পালনের সময় একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও বিয়ের ঘটনায় জড়িয়েছেন। এর আগে ওই নারীকে মাহবুবের সঙ্গে একটি ফ্ল্যাটে দেখেছিলেন বলেও দাবি করেন তিনি।

মাহবুব আলম দাবি করেছেন, আন্নিকে চারদিন আগে তালাক দিয়েছেন এবং এ-সংক্রান্ত একটি কাগজ পুলিশের কাছে জমা দিয়েছেন। তবে আন্নির দাবি, তিনি কোনো তালাকের কাগজ পাননি।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন আন্নি। চন্দ্রিমা থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানিয়েছেন, মাহবুব আলম কোনো ছুটি বা অনুমতি ছাড়াই রাজশিয়ায় গিয়েছিলেন। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।