
ক্রাইম এডিশন অনলাইন:
রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ নামে ১১ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার। শিশুটিকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছেন স্বজনরা।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় আবদুল্লাহ। এরপর আর বাসায় ফেরেনি সে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার সময় আবদুল্লাহর পরনে ছিল কমলা রঙের গেঞ্জি ও প্যান্ট। তার বাবার নাম টিপু এবং মায়ের নাম মিমি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আবদুল্লাহর স্থায়ী ঠিকানা হিসেবে ভিশন শোরুম বিল্ডিং, ঝাউচর বাজার, হাজারীবাগ, ঢাকা উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যরা আশা করছেন, কেউ শিশুটিকে দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত তাদের জানাবেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত আবদুল্লাহর সন্ধান পাওয়া যায়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ শিশুটিকে দ্রুত খুঁজে পেতে পরিচিতজনসহ স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।
কোনো ব্যক্তি আবদুল্লাহর সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৮৮৬৮২০৭৩৩।
শিশু নিখোঁজের ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আবদুল্লাহ কোথায় রয়েছে বা কীভাবে নিখোঁজ হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।




