শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি বাস্তবায়নের আহ্বান, সচিবালয়ে জামায়াত আমিরের বক্তব্য ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির ভর্তিতে ফিরছে লটারি ব্যবস্থা র‌্যাবের পরিবর্তে এসআরবি আনতে প্রকাশিত হলো নতুন খসড়া আইন আদালতে অসুস্থ হয়ে প্রবীণ আইনজীবীর আকস্মিক মৃত্যু মাহবুব আলী খানের শাহাদাৎবার্ষিকীতে বিশেষ দোয়া ও কর্মসূচি রংপুরে সমাবেশে ছাত্রদল নিয়ে রায়হান সিরাজীর বিস্ফোরক বক্তব্য প্রয়োজনে মাদরাসা শিক্ষার্থীরা আবার রাজপথে নামবে বলে দাবি মামুনুল হকের এসএসসি ফল প্রকাশ নিয়ে অপেক্ষার অবসান, নতুন তারিখ ঘোষণা হাসিনা ফিরবেন না, সরকারকে কড়া বার্তা দিলেন আমির হামজা রুমিন ফারহানাকে ঘিরে অনুষ্ঠানে বিএনপির বয়কট, বিতর্ক তুঙ্গে

হাজীগঞ্জে পচা খাবার সংরক্ষণ, চার প্রতিষ্ঠানে জরিমানা অভিযান

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ক্রাইম এডিশন, ডেস্ক রিপোর্ট:

 

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে হোটেল ও ফার্মেসিতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ আইন লঙ্ঘনের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে সেনাবাহিনীর সহায়তায় এ অভিযান চালানো হয়।

 

অভিযানে দেখা যায়, হাজীগঞ্জ বাজার এলাকার আল মদিনা হোটেল অ্যান্ড মিনি চাইনিজে পচা ও বাসি খাবার ফ্রিজে রেখে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করার অভিযোগও পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অপরদিকে, শাহজাহান মেমোরিয়াল হাসপাতাল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রেখে বিক্রির চেষ্টা করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অপরাধে ইসলামিয়া মডার্ন হাসপাতাল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স মেডিসিন কর্নারকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এসব প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযুক্তরা লিখিত অঙ্গীকার দিয়েছেন যে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর করবেন না। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন, লিফলেট বিতরণ ও সতর্কীকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করেন। কর্মকর্তা আরও জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি ও আইন প্রয়োগের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews