Eng
জাতীয়, ঢাকা, লিড নিউজ

তিন মন্দিরে স্বর্ণ চুরির অভিযোগে গ্রেপ্তার দম্পতি

প্রকাশিত: , ১৩ অক্টোবর ২০২৬ | ৮:১৪ অপরাহ্ণ




ক্রাইম এডিশন অনলাইন:

ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন আরও জানান, গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায়ও এই দম্পতির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ওই ঘটনায় রমনা থানায় মামলা হয়েছিল।
এ ছাড়া গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার লোকনাথ মন্দির থেকে বিগ্রহের গলার স্বর্ণের চেইন চুরির অভিযোগও তাঁদের বিরুদ্ধে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই সময় মন্দিরের পুরোহিত তাঁদের হাতেনাতে ধরেছিলেন বলে দাবি করা হয়েছে। তবে পরে মন্দির কমিটির সদস্যরা তাঁদের ছেড়ে দেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত তিনটি ঘটনার তথ্য পাওয়া গেছে। এর বাইরে অন্য কোনো মন্দিরে চুরির ঘটনায় তাঁরা জড়িত কি না, তা জানতে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হবে। এসব ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে মন্দিরের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, গ্রেপ্তারের ঘটনাটির সঙ্গে দুর্গাপূজার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখার কথাও জানান তিনি। তবে চুরির অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব তথ্য চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া সম্ভব নয়।