
ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, দ্বীপের সুজা এলাকায় এই দুটি বস্তু বা ক্ষেপণাস্ত্র আঘাত হানে। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় ওই এলাকার আকাশে উড়োজাহাজের শব্দ শোনা গিয়েছিল। তবে এই হামলার পেছনে কারা রয়েছে বা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার সত্যতা যাচাইয়ের কাজ করছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।
এদিকে চলমান যুদ্ধ অবসানে কোনো প্রকার সমঝোতা হয়নি বলে যে খবর ছড়িয়েছে, তা প্রত্যাখ্যান করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম দপ্তর। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, যুদ্ধ বন্ধে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাতারের প্রধানমন্ত্রীর বরাতে বলা হয়, আলোচনার গতি ত্বরান্বিত করতে কাতার ও ইরান উভয় দেশই ঘনিষ্ঠভাবে কাজ করছে। মধ্যস্থতাকারী হিসেবে কাতার তাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেই সাথে এই হামলা কে চালিয়ে তা জানানো হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, আলোচনায় অগ্রগতি আনতে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।




