
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। তারা মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন।
নিহতরা সবাই সৌদি আরবের ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং’ কোম্পানির কর্মী ছিলেন। তাদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল মরদেহগুলো উদ্ধার করে। বর্তমানে সেগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




