Eng
অর্থনীতি, লিড নিউজ

বিগত সরকারের জিডিপি হিসাবে গরমিল, জানালেন অর্থমন্ত্রী

প্রকাশিত: , ৮ নভেম্বর ২০২৬ | ৫:১৬ অপরাহ্ণ

বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির হিসাবে বড় ধরনের গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। জনবলের ঘাটতির বিষয়টিও সরকার বিবেচনা করছে’—বলেন তিনি।

মন্ত্রী জানান, একটি বিশেষ কমিটির মাধ্যমে ফরেনসিক অডিট চালিয়ে এসব অসংগতি চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞদের চুলচেরা বিশ্লেষণের পর এই প্রতিবেদন খুব দ্রুতই প্রকাশ করা হবে। খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে সঠিক উন্নয়ন পরিকল্পনা করা অসম্ভব, এটি মূলত নিজেদের সাথেই প্রতারণা।

তিনি আরও বলেন, সরকারের বড় সম্পদ হলো নির্ভরযোগ্য তথ্য। তাই বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি জনবল সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অডিটটি কাউকে লক্ষ্যবস্তু করতে নয়, বরং অতীতের অনিয়মের গভীরে গিয়ে তা সংশোধনের লক্ষ্যেই করা হয়েছে। তথ্য যত উন্মুক্ত হবে, ভুলগুলো ততই সামনে আসবে এবং সংশোধনের পথ সুগম হবে বলে মন্তব্য করেন তিনি।