Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

উত্তরসূরি নির্বাচন নিয়ে স্পষ্ট মন্তব্য করলেন না ট্রাম্প

প্রকাশিত: , ৯ নভেম্বর ২০২৬ | ১০:১৬ অপরাহ্ণ

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির হতাশাজনক ফলাফলের দায়ভার সরাসরি নিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সিবিএস নিউজের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, দলের অনেক প্রার্থীই তার জনপ্রিয়তাকে নির্বাচনি প্রচারে সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। এই প্রেক্ষাপটে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভ্যান্সকে সমর্থন দেওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘সম্ভবত। তবে বিষয়টি নিশ্চিত নয়।’ পরবর্তীতে তিনি যোগ করেন, এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না থাকাই হয়তো তার জন্য শ্রেয় হবে। অর্থাৎ, কাউকেই আনুষ্ঠানিকভাবে সমর্থন না দেওয়ার বিষয়টিও তিনি পুরোপুরি নাকচ করে দেননি। পরে তিনি আরো বলেন, ‘হয়তো এ বিষয়ে জড়িত না থাকাই আমার জন্য ভালো হবে।’। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার উত্তরসূরি কাকে পছন্দ এমন প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রেসিডেন্ট পদে প্রার্থী হলে ভ্যান্স যে স্বয়ংক্রিয়ভাবে তার সমর্থন পাবেন, এমন কোনো নিশ্চয়তা নেই।

অন্য কোনো সম্ভাব্য উত্তরসূরির কথা জানতে চাইলে ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মার্কো অসাধারণ। তিনি দায়িত্বকে ভালোবাসেন এবং দারুণ কাজ করছেন। আলোচিতদের মধ্যে তিনিও আছেন, তবে আরও অনেকেই আছেন। কয়েকজন সিনেটরও রয়েছেন যারা বেশ চমৎকার। আমি তাদের চিনি ও পছন্দ করি।’ যাদের নিয়ে আলোচনা হয়, তাঁদের মধ্যে তিনি আছেন।

তিনি মনে করেন, দলের ভেতরে এখনো তার সমর্থনের প্রভাব অত্যন্ত শক্তিশালী। ট্রাম্পের ভাষায়, ‘আমি কাউকে সমর্থন করলে তা বড় ধরনের ভূমিকা রাখবে, কারণ আমার সমর্থন অতীতে সবসময়ই কার্যকর প্রমাণিত হয়েছে।’ তবে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ পর্যায়ে এসে ট্রাম্প এমন এক রিপাবলিকান পার্টির মুখোমুখি দাঁড়িয়ে, যারা হয়তো ভবিষ্যতে তার নেতৃত্বের বাইরে নতুন কোনো পথের সন্ধান করবে।