Eng
গাজীপুর, লিড নিউজ

টঙ্গীতে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত: , ৯ নভেম্বর ২০২৬ | ৩:১৬ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে শিশু নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার নয় বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে রাব্বি হোসেন নামের এক শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুর নাম মো. ওসমান গনি নাঈম। এ ঘটনার পর রবিবার রাতে শিশুর মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সীএক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার ৯ বছর বয়সীএক শিশুকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। রবিবার (৮ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেপুলিশ। গ্রেপ্তার রাব্বি হোসেন (২৪) টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেন শিক্ষার্থী মো. ওসমান গনি নাঈমকে (৯) গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে মাদ্রাসার ভেতর ওই শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করেন শিক্ষক রাব্বি হোসেন।

তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা এবং মাদ্রাসাতেই থাকতেন। পরদিন সন্ধ্যায় শিশুটির মা তাকে নিতে গেলে নির্যাতনের বিষয়টি প্রকাশ পায়। বর্তমানে টঙ্গী পূর্ব থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম। পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটির মা তাকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যেতে গেলে বিষয়টি জানতে পারেন।

উল্লেখ্য, এর আগে গত ২১ অক্টোবর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মোসলেম উদ্দিন নামের অপর এক শিক্ষককে পুলিশ আটক করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিশু নির্যাতনের এই নতুন ঘটনা এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।