Eng
ময়মনসিংহ, লিড নিউজ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

প্রকাশিত: , ৯ নভেম্বর ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতালটিতে চলতি মৌসুমে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ইউনিটের চিকিৎসক মো. সেলিম উদ্দিন। এনিয়ে মোট ৩৭ জনের মৃত্যু হলো।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন। বর্তমানে মোট ১১৭ জন রোগী ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে ৭৭ জন পুরুষ, ৩৩ জন নারী এবং সাতটি শিশু রয়েছে।

চিকিৎসক মো. সেলিম উদ্দিন জানান, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৯৯০ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন। ভর্তিকৃত রোগীদের বেশিরভাগেরই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।