
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম নিয়ে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এতে চার নির্বাচন কমিশনারও অংশ নেবেন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর কমিশন সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
কমিশনের কর্মপরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের বিষয়গুলো বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এবার সদর উপজেলা এবং সদর সংলগ্ন ইউনিয়নগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ভোটের আওতায় আনা হবে।
ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে অন্তত ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।




