
ভোলার চরফ্যাশন উপজেলার ১৫ নম্বর নজরুলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সজীব সারিয়ারের সমর্থনে শত শত নারী সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার দুপুরে নজরুলনগর সেন্টার বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে তারা সজীবের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং তার জন্য দোয়া করেন। মূলত দক্ষিণ আইচা থানা এলাকার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আয়োজিত সার্চ কমিটির মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগমুহূর্তে নারীরা এই সমর্থন জানান। তারা আমাকে সেভাবেই দেখেন, আমিও তাদের শ্রদ্ধা ও সম্মান করি।
সজীব সারিয়ার বর্তমানে চরফ্যাশন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্ট থেকে তিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন। টানা দুই বছরের বেশি সময় ধরে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি তিনি অতীতে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্থানীয়দের মতে, জনসেবা এবং সামাজিক কাজের মাধ্যমে তিনি এলাকায় নিজের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। কলেজজীবন থেকে শুরু করে উপজেলা পর্যায়ের ছাত্রদলের রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছি। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিকূলতা ও দুঃসময়ের মধ্যেও মানুষের ভালোবাসায় অল্প বয়সে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছি।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও লক্ষ্য নিয়ে সজীব সারিয়ার জানান, তার মা নিজেও দীর্ঘদিন ইউপি সদস্য হিসেবে মানুষের সেবা করেছেন। শৈশব থেকে মায়ের হাত ধরেই তিনি মানুষের সমস্যাগুলো গভীরভাবে দেখার ও বোঝার সুযোগ পেয়েছেন। ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় সজীব বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করে তিনি আজ এখানে পৌঁছেছেন। অনেকবার মার খাওয়া, মামলা ও কারাবরণের মতো কঠিন সময় পার করলেও তিনি সত্যের পথ থেকে বিচ্যুত হননি। মানুষের জীবনযাত্রা ও সমস্যা কাছ থেকে দেখেই বড় হয়েছি।
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থনই তার রাজনীতির মূল চালিকাশক্তি। নিজের অভিজ্ঞতা ও জনপ্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে দল তাকে পূর্ণ সমর্থন দেবে বলে তিনি আশাবাদী। সজীব আরও উল্লেখ করেন, নিজেকে জনগণের চেয়ে কখনো আলাদা মনে করেননি; তিনি সর্বদা তাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। জনগণের এই অকৃত্রিম ভালোবাসাই আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে তাকে জনসেবার কাজে অনুপ্রাণিত করছে। রাজনীতির পাশাপাশি জনগণের সঙ্গে কাজ করার যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি, তা দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচিত হবে বলে আমার প্রত্যাশা। নারী সমর্থকদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা সরেজমিনে দেখেছেন, এলাকার মানুষ আমাকে কতটা ভালোবাসেন।




