Eng
লিড নিউজ, সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রী: এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা

প্রকাশিত: , ১২ নভেম্বর ২০২৬ | ৬:১৬ অপরাহ্ণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান, স্থানীয় ওসির ভাষ্যমতে সেখানে পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি, কিন্তু বিষয়টি নিয়ে ফরেনসিক তদন্ত হয়েছে কি না এবং এমপির নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে কি না। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে (সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধাপাকা ঘরে অগ্নিকাণ্ডের ঘটন। সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা মেরে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলা যাবে কিনা। তবে এটি অনুমাননির্ভর; চূড়ান্ত তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত থেকে প্রায় সাত দশমিক চার কিলোমিটার দূরে অবস্থিত ওই বাড়িতে একটি টিনশেড আধাপাকা ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। ঘরটি মূলত পরিত্যক্ত ছিল এবং সেখানে কোনো মানুষ বসবাস করত না; এর ২০ মিটার দূরে মূল ভবনে এমপির বাবা-মা থাকেন। ঘটনার সময় পরিত্যক্ত ওই ঘরে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কিছু কাপড় ও দুটি ছাগল ছিল, যা আগুনে পুড়ে মারা গেছে। ৯৯৯ থেকে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ৯৯৯-এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিশ্চিতে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত এই টিমটি বিষয়টি খতিয়ে দেখছে। বিজিবির প্রাথমিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার বিস্ফোরণের কোনো শব্দ স্থানীয় কেউ শোনেননি, এমনকি বাড়ির দেয়ালেও বিস্ফোরক ব্যবহারের কোনো চিহ্ন নেই। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার কোনো চিহ্ন মেলেনি এবং কোনো সাক্ষীও এ ধরনের তথ্য দেননি।

তদন্তের বিষয়ে সালাহউদ্দিন আহমদ আরও জানান, ঘটনাস্থলের অডিও-ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক ওয়্যারিং অত্যন্ত দুর্বল ছিল এবং শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, আজ সকালে জেলা পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭০৩, তারিখ-১২/১১) নথিভুক্ত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি), থানার ওসি এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, যদিও এটি একটি পরিত্যক্ত বাড়ি, তবুও একজন সংসদ সদস্যের বাড়ি হওয়ায় সরকার পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে যদি কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।