
নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দুজন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। গত সোমবার (২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের পর থেকে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে দুজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দেয়। আগুন জ্বলতেই তিন যুবক মূল বেদি থেকে নিচে নেমে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তাদের ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ বলে স্লোগান দিতে শোনা যায়। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে স্মৃতিস্তম্ভে পোড়াগুচ্ছের স্পষ্ট চিহ্ন পরিলক্ষিত হয়। জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ৩৫ সেকেণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ শহরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ন মোড় ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এই অগ্নিকাণ্ডে সরাসরি জড়িতদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ তৎপরতা চালাচ্ছে।




