
ক্রিশ্চিয়ানো রোনালদোর ২৩ বছরের দীর্ঘ বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে পর্তুগাল। দলের নতুন কোচ হোর্হে জেসুস শুক্রবার উয়েফা নেশনস লিগের পরবর্তী দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের এক স্কোয়াড ঘোষণা করেছেন। এই দলে যেমন নতুনত্বের ছোঁয়া রয়েছে, তেমনি এসেছে নেতৃত্বের ধরনে বড় পরিবর্তন। একক কাউকে অধিনায়ক না করে পাঁচ অভিজ্ঞ ফুটবলারের সমন্বয়ে নেতৃত্বের ভার বন্টন করেছেন কোচ। জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের পথচলা শেষ করে দিয়েছেন বিশ্বফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ২৮ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছে ২ নতুন মুখ। রোনালদোর বিদায়ের পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, পর্তুগালের অধিনায়ক হবেন কে। নির্দিষ্ট অধিনায়ক বা সহ-অধিনায়ক না রেখে এই পাঁচজনের মধ্যে পর্যায়ক্রমে আর্মব্যান্ডের দায়িত্ব থাকবে।
ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত এই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আলবার্তো কস্তা ও গুস্তাভো ভারেলা। এছাড়া রদ্রিগো মোরা ও জিওভানি কুয়েন্দা এর আগে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও মূল দলের হয়ে এখনও অভিষেক হয়নি তাদের। পাশাপাশি আন্তোনিও সিলভা, মাতেউস ফার্নান্দেস, কার্লোস ফোর্বস, জিওভানি কুয়েন্দা ও রদ্রিগো মোরা—এই পাঁচজন এমন খেলোয়াড় যারা অতীতে ডাক পেলেও স্থায়ীভাবে দলে থিতু হতে পারেননি। এরআগে পর্তুগাল দলে ডাক পেলেও থিতু হতে পারেননি এমন ফুটবলার আছেন ৫ জন।
নেশনস লিগের গুরুত্বপূর্ণ এই সিরিজে নেই বেশ কয়েকজন পরিচিত তারকা। নরওয়ের বিপক্ষে লাল কার্ডের কারণে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করছেন ফ্রান্সিসকো কনসেইসাও। চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি পিএসজির ডিফেন্ডার নুনো মেন্দেসের। এছাড়া কৌশলগত কারণে গনসালো ইনাসিওকে দলে রাখেননি কোচ জেসুস। ভবিষ্যতে নতুনদের পরখ করার এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোচ।
রোনালদোর উত্তরসূরি নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে জেসুস জানিয়েছেন, দলের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস, জোয়াও কানসেলো, রুবেন নেভেস ও ব্রুনো ফের্নান্দেজকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। ম্যাচে পারফরম্যান্স ও অভিজ্ঞতার নিরিখে এই পাঁচজন পালাক্রমে আর্মব্যান্ড পরবেন। জেসুসের মতে, এটিই এখন থেকে পর্তুগাল দলের স্থায়ী নীতি হিসেবে বিবেচিত হবে। জেসুস জানিয়েছে ন, ভবিষ্যতেও একই নীতি অনুসরণ করা হবে।
মাঠের লড়াইয়ে পর্তুগাল বর্তমানে দারুণ ছন্দে রয়েছে। নেশনস লিগের গ্রুপ এ৪-এ টানা চার ম্যাচ জিতে তারা আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটির গ্রুপসেরা হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আগামী ১৪ নভেম্বর ব্রাগায় ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল, এরপর ১৭ নভেম্বর কার্ডিফে শেষ ম্যাচে তারা লড়বে ওয়েলসের বিপক্ষে। শুক্রবার (৬ নভেম্বর) উয়েফা নেশনস লিগে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে ম্যাচ দুটির জন্য দল ঘোষণা করেন জেসুস।
২৮ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড
গোলরক্ষক: দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
রক্ষণভাগ: জোয়াও কানসেলো, দিয়োগো দালোত, আলবার্তো কস্তা, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, তমাস আরাউজো, আন্তোনিও সিলভা, নুনো তাভারেস।
মিডফিল্ড: রুবেন নেভেস, জোয়াও পালিনিয়া, মাতেউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা।
আক্রমণভাগ: পেদ্রো নেতো, রদ্রিগো মোরা, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লেয়াও, জিওভানি কুয়েন্দা, কার্লোস ফোর্বস, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস, ফাবিও সিলভা ও গুস্তাভো ভারেলা।




