
ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় শনিবার সন্ধ্যায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ও স্থানীয় রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যানুযায়ী, বিস্ফোরণের এই শব্দগুলো হরমুজ প্রণালিতে চলমান ইরানি সামরিক কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে বা আদৌ কোনো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি দেশটির কর্তৃপক্ষ। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মাধ্যমে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করা হয়নি বলেও দাবি করেন তিনি।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির দাবি, কেশম দ্বীপে শোনা বিকট শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই। এর মধ্যেই রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় মাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। বাহিনীর দাবি অনুযায়ী, জাহাজগুলো নিষিদ্ধ পথে চলাচলের চেষ্টা করছিল। তবে এই জাহাজ দুর্ঘটনার সঙ্গে স্থানীয় এলাকার বিস্ফোরণের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো রহস্যে ঘেরা।
এর আগে মার্কিন বাহিনীর চালানো একটি সীমিত পরিসরের হামলার কয়েক দিনের মাথায় এই নতুন বিস্ফোরণের ঘটনা ঘটল। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক দিনে চালানো ওই হামলায় বড় কোনো সামরিক অভিযানের পরিকল্পনা ছিল না। তবে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল। কয়েক দিন আগেই দ্বীপটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র।




