Eng
খেলাধুলা, লিড নিউজ

আর্সেনালের জয়ে ওডেগারের গোল, পয়েন্ট টেবিলের শীর্ষে আর্তেতার দল

প্রকাশিত: , ৮ নভেম্বর ২০২৬ | ৯:৪৬ অপরাহ্ণ

প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে হালের বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে মিকেল আর্তেতার দল। দীর্ঘ সময় গোলশূণ্য থাকার পর শেষ পর্যন্ত অধিনায়ক মার্টিন ওডেগারের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় গানারদের। এই অর্জনের ফলে ম্যানচেস্টার সিটির চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে থেকে তালিকার শীর্ষস্থান আরও সুসংহত করল দলটি।

ম্যাচের শুরু থেকেই আর্সেনাল বলের নিয়ন্ত্রণে থাকলেও প্রথমার্ধে কোনো গোল পায়নি। কাই হাভার্টজ গোলরক্ষকের মুখোমুখি হয়েও ব্যর্থ হয়েছেন। অন্যদিকে হালের আক্রমণভাগের খেলোয়াড়দের সামলাতে আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়াকে বেশ কয়েকবার দক্ষতার পরিচয় দিতে হয়েছে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ম্যাচের ৭২ মিনিটে ননি মাদুয়েকের জোরালো শট হালের গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিস ঠেকিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। ফিরতি বলে ওডেগার গোল করে দলকে এগিয়ে নেন। শেষ দিকে ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ আসলেও আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই ম্যাচটি শেষ হয়।