Eng
অর্থনীতি, লিড নিউজ

তরুণদের জন্য শুধু নতুন কর্মসংস্থানই যথেষ্ট নয়, প্রয়োজন গুণগত মান

প্রকাশিত: , ৯ নভেম্বর ২০২৬ | ৩:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশের মতো জনবহুল ও বিপুল তরুণ জনগোষ্ঠীর দেশে কর্মসংস্থান—বিশেষ করে তরুণদের জন্য উপযুক্ত কাজের সুযোগ সৃষ্টি—সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক। ২০২৪ সালের জুলাইয়ে যে গণ-অভ্যুত্থান ঘটেছিল, তার মূলে ছিল সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ। কাজের অভাব ও অনিশ্চয়তা তরুণদের এই ক্ষোভের অন্যতম কারণ হিসেবে কাজ করেছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন থেকে। যে অর্থনীতিতে নিরাপদ ও শোভন কাজের সুযোগ খুবই কম, সেখানে সরকারি চাকরিই হয়ে উঠেছিল নিরাপত্তা ও সামাজিক মর্যাদা অর্জনের অন্যতম নির্ভরযোগ্য পথ। যদিও বাংলাদেশে উচ্চশিক্ষিত জেন-জিদের মধ্যে নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও মর্যাদার কারণে সরকারি চাকরি এখনো অনেকের কাছে আকর্ষণীয়। বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণীদের প্রতি বিশেষ মনোযোগ প্রয়োজন। জনমিতিক সুবিধার সময় যখন সংকুচিত হয়ে আসছে, তখন আরও বেশি নারীকে কর্মক্ষেত্রে আনা এবং সেখানে ধরে রাখাই এর সুফল দীর্ঘায়িত করার অন্যতম উপায়।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশে ১ কোটি ৪০ লাখ তরুণ কর্মক্ষম বয়সে পৌঁছেছে। অথচ এই সময়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মাত্র ৮৭ লাখ। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, যারা কাজ পেয়েছেন, তাদের ৭০ শতাংশই যুক্ত হয়েছেন স্বল্প উৎপাদনশীল কৃষি খাতে। সরকারি হিসাব অনুযায়ী, ১৫-২৯ বছর বয়সী জেন-জি প্রজন্ম দেশের মোট শ্রমশক্তির প্রায় এক-তৃতীয়াংশ। ফলে আগামী পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির যে সরকারি অঙ্গীকার রয়েছে, তা মূলত এই প্রজন্মের প্রতিই একটি বড় দায়বদ্ধতা। যাঁরা কাজ পেয়েছেন, তাঁদের প্রায় ৭০ শতাংশই যুক্ত হয়েছেন স্বল্প উৎপাদনশীল কৃষিতে। তবে বড় প্রশ্ন হলো, কেমন হবে সেই কর্মসংস্থান। এই প্রজন্মের অধিকাংশই স্কুলে গেছে, কিন্তু তাদের শিখন, দক্ষতা ও সম্ভাবনায় বড় পার্থক্য রয়েছে। অনেকেই কাজ করছে বা করবে কৃষিতে, কারখানায়, ক্ষুদ্র ব্যবসা ও পরিবহন খাতে কিংবা অভিবাসী শ্রমিক হিসেবে বিদেশে। শুধু জনমিতি ফলাফল নির্ধারণ করবে না; মানুষকে উৎপাদনশীল কাজে অংশ নিতে আমরা কতটা কার্যকরভাবে সক্ষম করতে পারি, সেটিও সমান গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পর্যায়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ভর্তির হার ২০ শতাংশের নিচে, আর শিক্ষা ও দক্ষতা খাতে সরকারি ব্যয় নেমে এসেছে জিডিপির মাত্র ১ দশমিক ৩ শতাংশে। বড় ঝুঁকি হলো আয় ও সুযোগ, উভয় ক্ষেত্রেই বৈষম্য বেড়ে যাওয়া। দক্ষতা উন্নয়ন ব্যবস্থাও প্রস্তুত নয়।

বাংলাদেশের তরুণদের একাংশকে শহুরে ও ডিজিটাল সেবা খাতের সাথে যুক্ত মনে করা হলেও, বাস্তব চিত্রটি অনেক বেশি জটিল। অধিকাংশ তরুণ পড়াশোনা করলেও তাদের দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে বড় ধরণের অসামঞ্জস্য রয়েছে। নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হারও উদ্বেগের কারণ; ২০২২ সালে এটি ৪২.৭৭ শতাংশ থাকলেও ২০২৪ সালে তা কমে ৩৮.৪ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংক দেখিয়েছে, দক্ষিণ এশিয়ায় ব্যবসায়িক সেবা ও তথ্যপ্রযুক্তি খাতের মাঝারি শিক্ষিত তরুণ কর্মীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো, আমাদের নীতিতে একটি সমস্যা স্বীকৃত থাকলেও তা নীতি-নকশা ও বাস্তবায়নে খুব কমই প্রতিফলিত হয়। ইন্টারনেট সংযোগ, ডিজিটাল যন্ত্র ও প্রশিক্ষণ যদি শহুরে, সচ্ছল ও পুরুষ তরুণদের মধ্যেই সীমিত থাকে, তাহলে যে প্রযুক্তি বৈষম্য কমাতে পারত, সেটিই বৈষম্য আরও বাড়াবে। বিশ্বব্যাংক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় দক্ষতা ও চাকরিপ্রার্থীদের দক্ষতার মধ্যে দীর্ঘস্থায়ী অসামঞ্জস্যের কথা বলেছে।

সিপিডির এক গবেষণায় ভবিষ্যতের কর্মসংস্থান পরিবর্তনের ২৭টি প্রধান চালিকা শক্তি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশন, ডিজিটাল অর্থনীতি, সবুজ রূপান্তর এবং বৈশ্বিক মূল্যশৃঙ্খলের পরিবর্তন। আইএমএফের প্রাক্কলন অনুযায়ী, বিশ্বের প্রায় ৪০ শতাংশ কাজ এআইয়ের প্রভাবের আওতায়। নতুন কর্মপ্রত্যাশী তরুণরাই এর সবচেয়ে বড় ঝুঁকির মুখে, কারণ শুরুর দিকের অনেক গৎবাঁধা কাজ এআই সহজে সম্পন্ন করতে সক্ষম। সংস্থাটি সতর্ক করেছে যে শ্রমবাজারে নতুন প্রবেশকারী তরুণেরাই সবার আগে ঝুঁকিতে; কারণ, যেসব গৎবাঁধা কাজের ওপর প্রারম্ভিক পর্যায়ের চাকরি দাঁড়িয়ে থাকে, এআই সেগুলোই সহজে সম্পন্ন করতে পারে। এ অঞ্চলে এআই-দক্ষতাসম্পন্ন চাকরিতে প্রায় ৩০ শতাংশ বাড়তি মজুরি পাওয়া যায়।

বাংলাদেশের জন্য অটোমেশন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে ১২ লাখ ২০ হাজার কর্মসংস্থান ঝুঁকিতে আছে। ২০৪১ সাল নাগাদ এই খাতে নারীদের কাজের ৬০ শতাংশ পর্যন্ত বিলুপ্ত হতে পারে। ম্যানুফ্যাকচারিং খাতে কর্মসংস্থান ৮১ লাখে স্থবির হয়ে আছে, যা ২০১৩ সালের তুলনায়ও কম। বাংলাদেশের জন্য অটোমেশনই সবচেয়ে তাৎক্ষণিক চ্যালেঞ্জ।

কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে তিনটি বড় ক্ষেত্রকে কাজে লাগানোর চেষ্টা চলছে।

প্রথমত, আউটসোর্সিং; ২০২৫ সালের প্রথম ছয় মাসে এই খাতের আয় ৯০ কোটি ডলারে পৌঁছেছে, যা পুরো ২০২৪ সালের আয়কেও ছাড়িয়ে গেছে। তবে এআইয়ের প্রভাবে কলসেন্টার বা প্রারম্ভিক পর্যায়ের কাজের জায়গা সংকুচিত হচ্ছে। দ্বিতীয়ত, বিদেশে কর্মসংস্থান; ২০২৫ সালে ১১ লাখের বেশি বাংলাদেশি বিদেশে গেলেও তাদের মধ্যে মাত্র এক-পঞ্চমাংশ দক্ষ বা পেশাজীবী হিসেবে স্বীকৃত। তৃতীয়ত, সৃজনশীল ও ডিজিটাল অর্থনীতি; নতুন বাজেটে ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির আয় করমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্মার্ট প্রযুক্তির সাথে প্রচলিত খাতের মেলবন্ধন ঘটানো গেলে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। গবেষণায় দেখা গেছে, নারী কৃষক পরিবারগুলো স্মার্টফোন ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত ফলন ও বেশি মুনাফা পাচ্ছে।

বাংলাদেশের সামনে এখন তিনটি প্রধান ঘড়ি বা সময়কাল চলছে। প্রথমত, জনমিতির ঘড়ি, যেখানে শ্রমশক্তি বৃদ্ধির সুযোগ ২০৩০-এর দশকের শেষ পর্যন্ত থাকবে। দ্বিতীয়ত, বাণিজ্যের ঘড়ি, এলডিসি উত্তরণের ফলে বাণিজ্যসুবিধা কমে যাওয়ার ঝুঁকি এবং পোশাকশিল্পে অটোমেশনের চাপ। তৃতীয়ত, প্রযুক্তির ঘড়ি, যা থেকে লাভবান হতে হলে দ্রুত ও কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন।

এই পরিবর্তনের মোকাবিলায় সাতটি অগ্রাধিকার চিহ্নিত করা হয়েছে।

কাজের মানের ভিত্তিতে কর্মসংস্থানের লক্ষ্য পুনর্নির্ধারণ, শিল্প-চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধি, আধুনিক শ্রমবাজার তথ্যব্যবস্থা তৈরি, প্ল্যাটফর্মভিত্তিক কাজের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করা, নারীদের কর্মক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো এবং অভিবাসীদের জন্য যাচাইযোগ্য দক্ষতা-সনদ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তৌফিকুল ইসলাম খান, অতিরিক্ত গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর মতে, বহু বছর ধরে আলোচনায় থাকলেও এখন প্রয়োজন কাজের বাস্তবায়ন ও দায়বদ্ধতা নিশ্চিত করা।