বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল অডিওতে জামায়াত নেতা বিতর্কে নতুন প্রশ্ন উঠল এমপি নজরুলের ভাইরাল ভিডিও এআই নয়, জানাল রিউমর স্ক্যানার লালমনিরহাটে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগে ব্যাখ্যা দিলেন এমপি রোকন উদ্দিন বাবুল জামায়াত এমপির দ্বিতীয় বিয়ে বিতর্কে নতুন ভিডিও বার্তা চিকিৎসা নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জুলকারনাইন সায়েরের পোস্টে আলোচিত জামায়াতের চিঠি, বাড়ছে প্রশ্ন ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃ/তের সংখ্যা ছাড়াল পাঁচ হাজার বিচারাধীন মামলা কমানোর নতুন পরিকল্পনা জানাল আইন মন্ত্রণালয় সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র সচিব সিয়ামের দিল্লি হাইকমিশনার নিয়োগে জোর আলোচনা চলছে

নির্বাচনে জয় নিশ্চিত, ফেব্রুয়ারিতে শুধু আনুষ্ঠানিক ভোট: নুর

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আশাবাদী বক্তব্য দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি দাবি করেছেন, ভোটের আগেই জনগণের রায় তাঁদের পক্ষে চলে এসেছে এবং নির্ধারিত ভোটের দিনটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

রোববার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে অনুষ্ঠিত হজরত গেদু শাহ চিশতি (রহ.)–এর ৪৯তম বার্ষিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি আত্মবিশ্বাসী। তাঁর ভাষায়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনীতির মূল উদ্দেশ্য। তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার লড়াইয়ের জন্য নয়। তাই মানুষের সুখ–দুঃখে পাশে থাকাই তাঁর প্রধান লক্ষ্য।

ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রসঙ্গে নুর বলেন, এ দেশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতায় ভিন্নমতের মানুষ একত্রে অনুষ্ঠানে অংশ নেওয়াই সৌহার্দ্য ও সহনশীলতার পরিচয়। তিনি উল্লেখ করেন, বিএনপি, আওয়ামী লীগ, গণঅধিকার পরিষদ, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও ইসলামি দলের মানুষ একসঙ্গে ধর্মীয় আয়োজনে অংশ নিলে সমাজে সম্প্রীতি বৃদ্ধি পায়।

দশমিনা ও গলাচিপা উপজেলাকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নুরুল হক নুর বলেন, এখানে রাজনৈতিক বিভাজন নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান নিশ্চিত করতে চান তিনি। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কথাও জানান তিনি।

গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে নুর বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় আচার পালনের অধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কাউকে জোর করে বাধা দেওয়া, ভয় দেখানো বা সহিংসতার রাজনীতিতে তাঁরা বিশ্বাস করেন না বলেও মন্তব্য করেন তিনি।

চাঁদাবাজি ও জনভোগান্তির বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে নুরুল হক নুর বলেন, এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষসহ সব ব্যবসায়ী নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করছেন। তিনি বলেন, গত ৫ আগস্টের পর থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে—ব্যবসা করতে কাউকে কোনো ধরনের চাঁদা দিতে হবে না। দলের কোনো নেতা-কর্মী যদি চাঁদাবাজি বা হয়রানির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওরস মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিপুলসংখ্যক মুসল্লি ও ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews