বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা কলেজ উত্তপ্ত, ছাত্রদলের ভূমিকায় প্রশংসা নয়নের সারজিস আলমের মন্তব্যে ছাত্রদল নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা অভিজ্ঞতা ছাড়াই ইসলামী ব্যাংক হাসপাতালে আবেদন করার সুযোগ ৫ আগস্ট উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি কর্মসূচি পালনের নির্দেশনা জারি সম্পত্তি দানেও আজীবন অধিকার রাখবেন বাবা-মা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, বাজারদর কমার আশা গাজীপুর ভূমি অফিসে অনিয়ম অভিযোগে চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১৫ টাকার চালে ৫৫ লাখ পরিবার, ছয় মাস সুবিধা মিলবে মৃত শিক্ষকের বেতন ইস্যুতে বিস্ফোরক বক্তব্য অভিযুক্ত নেতার

লালমনিরহাটে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার, ডিবির বিশেষ অভিযানে উদ্ধার ২ কেজি গাঁজা

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫

সোহেল রানা মাসুদ। অনলাইন ডেস্ক।

 

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার, ২০ জুন ২০২৫ খ্রিঃ, সকাল বেলায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় লালমনিরহাট সদর উপজেলার পৌরসভার বানভাসা খুটামারা মৌজাস্থ এলাকায়, মসলা গবেষণাগার সংলগ্ন মেসার্স নাহিদ ট্রেডিং-এর সামনে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে ইট, বালু এবং পাথর সরবরাহের কাজ করে থাকে। অভিযানের সময় পুলিশ ওই প্রতিষ্ঠানের সামনে লালমনিরহাট থেকে মোগলহাটগামী পাকা সড়কে অবস্থান নেয়।

 

বিশেষ অভিযানে অংশগ্রহণকারী জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ওঁৎ পেতে থাকে। সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে একজন সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করলে তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ ও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ হাসান আলী (৩২)। সে দীর্ঘদিন ধরে গাঁজা পাচার ও বিক্রির সঙ্গে জড়িত বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। ডিবি কর্মকর্তারা জানান, অভিযানে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ছিল দুই কেজি, যা স্থানীয় বাজারে বিক্রির জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল।

 

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম-এর সার্বিক দিক নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। মাদক নির্মূল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের এমন তৎপরতা নিয়মিত চলবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

ঘটনার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। তারা আরও বলেন, মাদক একটি জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার, একটি সমাজ এমনকি পুরো প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়, প্রয়োজন জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ।

 

পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আপনার একটি তথ্য হয়তো বাঁচাতে পারে অনেক তরুণ প্রাণ। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বদা আপনাদের পাশে থাকবে।

 

মাদককে না বলুন – সমাজকে রক্ষা করুন।

মাদকের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করুন।

মাদকবিরোধী অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews