Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ক্রাইম এডিশন

অপরাধের মুখোশ খুলে দেয়

ক্রাইম এডিশন

অপরাধের মুখোশ খুলে দেয়

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

জাতীয়ঢাকালিড নিউজ

সাংবাদিক নির্যাতন বন্ধ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবি

By Crime Edition
নভেম্বর ২০, ২০২৫ 2 Min Read
০

ক্রাইম এডিশন, অনলাইন ডেস্ক:

 

সাংবাদিক নির্যাতন, হত্যা ও মিথ্যা মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেসক্লাবের সামনে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ আয়োজিত এই মানববন্ধনে দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা অংশ নেন। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্নের আহ্বান জানান।

কর্মসূচিতে সংগঠনের পরিচালক (প্রশাসন ও এডমিন) খাইরুল ইসলাম আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক। তিনি বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পার হলেও বিচার কার্যক্রম এখনও অচল অবস্থায়। একইভাবে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা, ভুরুঙ্গামারীর সাংবাদিক আনোয়ারের ওপর নিষ্ঠুর নির্যাতনসহ আরও বহু ঘটনা বিচারহীন থেকে গেছে। এসব ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। সাংবাদিক হত্যা ও নির্যাতনের সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধনে বক্তারা কক্সবাজারের স্থানীয় দৈনিক ‘কক্সবাজারবাণী’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফার দীর্ঘদিনের মানবেতর জীবনের কথাও তুলে ধরেন। ওসি প্রদীপের রোষানলে পড়ে তার বিরুদ্ধে দায়ের করা ছয়টি মিথ্যা মামলার কারণে জীবনের নিরাপত্তা, পরিবার ও সম্মানের ঝুঁকিতে রয়েছেন তিনি। বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন বড় অপরাধীর মামলা প্রত্যাহার করা হলেও নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার মামলাগুলো এখনও প্রত্যাহার করা হয়নি। তার আবেদন-নিবেদন কোনো দপ্তরে গুরুত্ব পায়নি, যা গভীর মানবাধিকার লঙ্ঘন।

বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, মামলা ও হয়রানি বেড়েই চলেছে। গাজীপুরের সাংবাদিক তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, তা দেশের সাংবাদিকতা ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায়। সত্য প্রকাশ করলে যদি সাংবাদিকরা হামলা ও নির্যাতনের শিকার হন, তবে গণতন্ত্র ও বাকস্বাধীনতা হুমকির মুখে পড়ে। তিনি রাষ্ট্রকে সাংবাদিকদের নিরাপত্তায় কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোহাম্মদ আলী আবীর, পরিচালক (জেলা ইউনিট প্রধান) রেজাউল করিম রেজা, বিভাগীয় সমন্বয়কারী রুহুল আমিন সুজন, বসকো’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদারসহ বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারীর নির্যাতিত সাংবাদিক আনোয়ার হোসেনের বাবা-মা। কান্নাজড়িত কণ্ঠে তারা জানান, তাদের ছেলে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় হয়রানির শিকার। তারা সরকারের প্রতি আবেদন জানিয়ে বলেন, “আমাদের ছেলেকে মুক্তি দিন, সে নির্দোষ। শুধু সত্য বলার কারণেই তাকে ফাঁসানো হয়েছে।” মানববন্ধনে এই আবেগঘন মুহূর্তে উপস্থিত সাংবাদিকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তারা সর্বসম্মতিক্রমে বলেন, সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে, নির্যাতন বন্ধ করতে হবে এবং যেসব হত্যা মামলা এখনও বিচারাধীন, সেগুলোর দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে। স্বাধীন গণমাধ্যম টিকিয়ে রাখতে রাষ্ট্র, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ জরুরি।

সংবাদটি শেয়ার করুন :

  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Post
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print
  • More
  • Share on Bluesky (Opens in new window) Bluesky

Tags:

দ্রুত বিচারপ্রেসক্লাবমানববন্ধনমিথ্যা মামলাসাংবাদিক নির্যাতনস্বাধীন গণমাধ্যম
Author

Crime Edition

Follow Me
Other Articles
Previous

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যস্ত ফায়ার সার্ভিস ইউনিট

Next

কুমিল্লায় স্কুলছাত্র ইমরানকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেফতার, অংশ নিতে পারছে না বার্ষিক পরীক্ষায়

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | ক্রাইম এডিশন