মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃ/তের সংখ্যা ছাড়াল পাঁচ হাজার বিচারাধীন মামলা কমানোর নতুন পরিকল্পনা জানাল আইন মন্ত্রণালয় সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র সচিব সিয়ামের দিল্লি হাইকমিশনার নিয়োগে জোর আলোচনা চলছে উন্নয়ন অধিকার নাকি দয়া, প্রশ্ন তুললেন ডা. মাহমুদা মিতু মাদ্রাসা শিক্ষার্থীদের স্বীকৃতি দাবিতে নতুন বক্তব্য দিলেন নাহিদ ইসলাম সংবিধান ও গণভোট প্রসঙ্গে বক্তব্য দিলেন সারজিস আলম অটোপাস নয়, শিক্ষার্থীদের দাবি নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন নির্দেশ আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বন্যার শঙ্কা

ঢাকা ১৫ আসনে ডা শফিকুরের মনোনয়ন উত্তোলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ক্রাইম এডিশন, অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৫ আসন (মিরপুর-কাফরুল) এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দলের আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

সকাল ১১টার দিকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই মনোনয়নপত্র সংগ্রহ করে।

মনোনয়নপত্র উত্তোলনকালে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ ছাড়া কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর এবং ঢাকা-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক আব্দুর রহমান মুসা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে আরও ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও মিরপুর (পূর্ব) থানা আমীর শাহ আলম তুহিন, কাফরুল (দক্ষিণ) থানা আমীর অধ্যাপক আনোয়ারুল করিম এবং কাফরুল (উত্তর) থানা আমীর রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে মাওলানা আবদুল হালিম বলেন, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি জানান, একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা থেকেই তারা এই মনোনয়ন কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের আত্মত্যাগ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সামনে রেখে জামায়াতে ইসলামী কাজ করতে চায়। অতীতে বিভিন্ন সময়ে যারা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়—এ লক্ষ্যেই রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মাওলানা আবদুল হালিম বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সব রাজনৈতিক দল ও মতের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতি উপহার পাবে।

শেষে তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণের সমর্থন থাকলে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা আরও সুদৃঢ় হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews