1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে সড়ক প্রসারণে ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত, বাড়ছে প্রাণহানি তারেক রহমানের বক্তব্যে ভাসানী-জিয়া প্রসঙ্গ, ডাঃ মিতুর প্রতিক্রিয়ায় বিতর্ক তুঙ্গে লালমনিরহাটের কালীগঞ্জে এমপির ভাতিজাসহ দুইজন গ্রেপ্তার, নিষিদ্ধ এস্কাফ উদ্ধার নববর্ষ অনুষ্ঠানে ময়মনসিংহে এমপির ওপর হামলা ঢাকায় নববর্ষ উপলক্ষে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ আসামি পলায়নের অভিযোগে বৃদ্ধ-নারী-শিশুসহ পরিবারের সদস্যদের গ্রেফতার শিশুদের হামের টিকা দুর্নীতির অভিযোগে ডঃ ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন দাখিল তিন দিনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি বেড়ে আয় সাড়ে চার কোটি টাকা বিএনপির বিরুদ্ধে ক্যু ও একদলীয় অভিযোগ তুললেন ডাঃ শফিকুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী দুলু, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

গোমস্তাপুরে মব সৃষ্টি করে মসজিদের ইমামকে মারধর

শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর কাঁঠাল মোড়ে মসজিদের ইমামকে মব সৃষ্টি করে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, রহনপুর বেগুনবাড়ি এলাকার মাওলানা জয়ানাল আবেদীন প্রসাদপুর ভাটাপাড়া জামে মসজিদে ইমামতি করেন এবং মসজিদে মক্তব পড়ান। মক্তবের দুই শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ তুলে স্থানীয়রা তাকে সমাধানের কথা বলে ডেকে নিয়ে যান। পরে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা এবং মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে অভিযোগকারী এক ছাত্রীর পিতা দাবি করেছেন, ঘটনাটি সাজানো। তিনি বলেন, আমার মেয়ের কোনো শ্লীলতাহানি হয়নি। পড়া না পারলে হুজুর মারধর করতেন এটুকুই ঘটনা। কিন্তু ফেসবুকে দেখলাম আমার মেয়েকে ধর্ষণের শিকার বলা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও অতিরঞ্জিত। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।

জয়ানাল আবেদীন বলেন, ভোটের পর বিএনপি সরকার গঠন করায় মসজিদে দোয়া করার জন্য বলা হলে আমি যেভাবে দোয়া হয় সেভাবে দোয়া করি কিন্তু তা অনেকে ভালোভাবে নেয়নি। সেই ক্ষোভ থেকেই আমাকে হেয় করতে এ ঘটনা সাজানো হয়েছে। আমাকে মারধর করা হয়েছে, আমার স্ত্রী ও শিশু সন্তানকেও আঘাত করা হয়েছে। আমি এর প্রতিকার চাই। তিনি জানান, এ বিষয়ে তিনি গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ করবেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারীক বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews