বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা কলেজ উত্তপ্ত, ছাত্রদলের ভূমিকায় প্রশংসা নয়নের সারজিস আলমের মন্তব্যে ছাত্রদল নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা অভিজ্ঞতা ছাড়াই ইসলামী ব্যাংক হাসপাতালে আবেদন করার সুযোগ ৫ আগস্ট উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি কর্মসূচি পালনের নির্দেশনা জারি সম্পত্তি দানেও আজীবন অধিকার রাখবেন বাবা-মা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, বাজারদর কমার আশা গাজীপুর ভূমি অফিসে অনিয়ম অভিযোগে চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১৫ টাকার চালে ৫৫ লাখ পরিবার, ছয় মাস সুবিধা মিলবে মৃত শিক্ষকের বেতন ইস্যুতে বিস্ফোরক বক্তব্য অভিযুক্ত নেতার

রংপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে নিউট্রিশাস এগ্রিফিউচারের প্রশিক্ষণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নারী উদ্যোক্তাদের পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে দক্ষ করে তুলতে রংপুরে একদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে Nutritious Agrifuture Bangladesh Limited।

আজ অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রংপুর জেলার সদর, মিঠাপুকুর ও তারাগঞ্জ উপজেলার মোট ২৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কৃষিবিদ মো. শাহিনুল কবির, প্রজেক্ট ম্যানেজার, নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড-এর সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রশিক্ষণে বায়োফর্টিফাইড জিংকসমৃদ্ধ ধান ও গম থেকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয় কীভাবে পুষ্টিগুণ অক্ষুণ্ন রেখে ভ্যালু-অ্যাডেড পণ্য তৈরি করা যায় এবং স্থানীয় বাজারে তা প্রতিযোগিতামূলকভাবে উপস্থাপন করা সম্ভব।

এছাড়া মানবদেহে জিংকের অপরিহার্যতা, দৈনন্দিন চাহিদা এবং ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কেও তথ্যভিত্তিক আলোচনা হয়। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের শরীরে জিংকের অভাবে যে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড ভিটামিন ও খনিজসমৃদ্ধ বায়োফর্টিফাইড ফসলের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশে পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করছে। তাদের কার্যক্রম আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট International Food Policy Research Institute (IFPRI)-এর অংশ হিসেবে CGIAR-এর সহযোগিতায় পরিচালিত HarvestPlus উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত।

হারভেস্টপ্লাস সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে বীজ ও চাল বিক্রেতাদের সম্পৃক্ত করে পুষ্টিসমৃদ্ধ খাদ্য সহজলভ্য করতে কাজ করছে। প্রজনন বয়সী নারী, কিশোরী এবং ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা জানান, এ উদ্যোগ তাদের পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণে নতুন দিকনির্দেশনা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews