
ক্রাইম এডিশন:
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচগুলো আজ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। সিলেট বনাম চট্টগ্রাম, ময়মনসিংহ বনাম খুলনা, ঢাকা বনাম বরিশাল এবং রংপুর বনাম রাজশাহী ম্যাচগুলো সরাসরি দেখা যাবে বিসিবি ইউটিউব চ্যানেলে। সিলেট–চট্টগ্রাম সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের চতুর্থ ম্যাচ উইকের প্রথম দিন আজ।
রাত ১১টা ৪৫ মিনিটে সনি স্পোর্টস ১-এ দেখা যাবে শাখতার দোনেৎস্ক ও স্পোর্তিং সিপি-র খেলা। একই সময়ে সনি স্পোর্টস ২-এ সম্প্রচারিত হবে গালাতাসারাই বনাম স্টুটগার্ট ম্যাচ। শাখতার–স্পোর্তিং সিপি রাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ১।
রাত ২টায় সনি স্পোর্টস ১ চ্যানেলে বার্সেলোনা লড়বে অ্যাস্টন ভিলার বিপক্ষে এবং সনি স্পোর্টস ২-এ আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
একই সময়ে ট্যাপম্যাডে সরাসরি দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম রোমা, ভিয়ারিয়াল বনাম পিএসজি এবং ফেইনুর্ড বনাম ইন্টার মিলান ম্যাচগুলো।




