Eng
খেলাধুলা, লিড নিউজ

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা

প্রকাশিত: , ৩ নভেম্বর ২০২৬ | ১০:১৫ অপরাহ্ণ




অনলাইন ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে হ্যাকাররা অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। সোমবার বিকালে বিসিবি তাদের নিজস্ব ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করে জানায় যে, বারবার অননুমোদিত প্রবেশের চেষ্টার পরও পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাকাররা বিসিবির এই অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে সন্দেহজনক বার্তা পাঠাচ্ছে। এসব মেসেজে অবৈধ ক্রিপ্টোকারেন্সি, বেটিং ওয়েবসাইটের লিঙ্ক এবং ফিশিং লিঙ্কের মতো ক্ষতিকর উপাদান যুক্ত রয়েছে, যা ব্যবহারকারীর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিসিবি সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোনো লিঙ্ক পাঠানো হলে তাতে প্রবেশ, ক্লিক করা বা সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য সবাইকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে বোর্ড থেকে পাঠানো যে কোনো তথ্যের সত্যতা যাচাই করারও অনুরোধ জানানো হয়েছে।