Eng
আইন-আদালত, লিড নিউজ

বিএনপি নেতাকে হামলার মামলায় যুবদল নেতা কারাগারে

প্রকাশিত: , ৬ নভেম্বর ২০২৬ | ১:১৬ অপরাহ্ণ

কুমিল্লার বুড়িচংয়ে বিএনপি নেতা সুলতান আহমেদকে হত্যাচেষ্টার মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৫ নভেম্বর জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সবুজের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাশরা এলাকায় মাধবপুর গ্রামের বিএনপি নেতা মুহাম্মদ সুলতান আহমেদ এবং তার ছেলে শাহরিয়ার হোসেন শুভকে কুপিয়ে জখম করা হয়। ভুক্তভোগী সুলতান আহমেদ বাকশিমুল ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এ ঘটনায় তিনি গত ১৫ ফেব্রুয়ারি বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে বাকশিমূল উত্তরপাড়া এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে এনামুল হক সবুজকে। এছাড়া আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন রহিম খান লিটন, এহসানুল হক, মো. কামাল হোসেন, বাহার মিয়া এবং মো. মিঠুসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজন। মামলার আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ জানান, ৩২৬ ও ৩২৭ ধারার মামলাগুলো সাধারণত জামিন অযোগ্য হওয়ায় আদালত সবুজের জামিন নামঞ্জুর করেছেন। দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত তাকে কারাগারের পথ ধরতে হয়েছে। অন্যরা হলেন, একই এলাকার তফাজ্জল খানের ছেলে রহিম খান লিটন, মৃত ওবায়দুল হকের ছেলে এহসানুল হক, মৃত আব্দুল মালেকের ছেলে মো. কামাল হোসেন, কালিকাপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে বাহার মিয়া ও মো. মিঠুসহ অজ্ঞাত আরও ৪-৫ জন।

এদিকে, একই ঘটনার সময় সুলতান আহমেদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তোলেন এনামুল হক সবুজ। সেই ঘটনায় সুলতান আহমেদকে প্রধান আসামি করে থানায় পাল্টা মামলা দায়ের করা হয়েছে। বাকশিমুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসীম উদ্দীন জানান, রেললাইনের সরকারি মাটি কাটাকে কেন্দ্র করে মূলত দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। এখন দুপক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করেছে। তবে বর্তমানে কারাগারে থাকায় এনামুল হক সবুজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বাকশিমুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসীম উদ্দীন বলেন, যতদূর মনে পড়ে রেলের সরকারি মাটিকাটা নিয়েই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।