
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি বাজারে সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই আদালত পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
অভিযানে অবৈধ জাল বিক্রির দায়ে দুই দোকান মালিককে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন মহিশালবাড়ি গ্রামের মৃত সৈবুর আলীর ছেলে মোখলেছুর রহমান (৬০) এবং একই গ্রামের আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪৪)। এর মধ্যে রফিকুল ইসলামকে ১ লাখ টাকা এবং মোখলেছুর রহমানকে ৮ হাজার টাকা জরিমানা প্রদান করেন আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানিয়েছেন, জব্দ করা এসব ক্ষতিকর জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। মৎস্য সম্পদ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। ইউএনও আরো বলেন, পরবর্তী সময়ে জব্দ করা এসব ক্ষতিকর জাল সাধারণ মানুষের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হবে।




